শীর্ষ নিউজ

খুলনায় মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

খুলনায় মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

খুলনা প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) আব্দুর রহমান(৪৫), পিতা-ইউসুফ সরদার, সাং-সেনপাড়া, থানা-দৌলতপুর এবং ২) মোঃ সালাউদ্দিন শেখ(২৯), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-শেখ বাড়ী পাইকমারী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-পাবলা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’দ্বয় কে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১০ মার্চ

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১০ মার্চ

মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। ।আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল। অধ্যাপক আবুল বাশার মো. জামাল জানান, আগামী ১০ মার্চ সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। ১০৮৩৯টি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির:
আরও পড়ুন
রামগঞ্জে প্রয়াত আওয়ামীলীগ নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি ড.আনোয়ার খান

রামগঞ্জে প্রয়াত আওয়ামীলীগ নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি ড.আনোয়ার খান

রামগঞ্জে প্রয়াত আওয়ামীলীগ নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি ড.আনোয়ার খান আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এমপি ডঃ আনোয়ার হোসেন খান। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহুরুম মোঃ ইউসুফ হোসেন এর এক মাত্র ছেলে ইয়ামিন মাহমুদ ও পরিবার সদস্যদের হাতে এমপি মহোদয়ের পক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও রামগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মোঃ নজরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ৬নংওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম,যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও:
আরও পড়ুন
রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব শেখ হাসিনার হাতে

রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব শেখ হাসিনার হাতে

একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদের জন্য কাউকে মনোনীত করা হয়নি। এই পদের জন্য নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ ভবনের লেভেল-৯ এ সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে দায়িত্ব দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছে সংসদীয় কমিটি।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের:
আরও পড়ুন
ছয়ানী ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান এলাকার উন্নয়নে কাজ করছেন

ছয়ানী ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান এলাকার উন্নয়নে কাজ করছেন

বি. চৌধুরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের বীর মুক্তিযোদ্ধার সন্তান, ছয়ানী ইউপির সফল চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ এলাকার উন্নয়নে যথেষ্ঠ কাজ করে যাচ্ছেন। কালের স্বাক্ষী বহনকারী ঐতিহ্যবাহী অঞ্জল হলো ৫নং ছয়ানী ইউপি পরিষদ। কাল পরিক্রমা আজ ছয়ানী ইউনিয়ন, শিক্ষা, সাংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তা আজও সমুজ্জল। তার আয়ত হলো নয় বর্গ মাইল লোক সংখ্যাা প্রায় ৬০ হাজার, শিক্ষার হার ৭০% বেশিরভাগ প্রবাসি ও কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৭ টি , ৫নং ছয়ানী ইউনিয়নের সফল চেয়ারম্যান ওহিদুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা কারীকরিমুল্লাহ সাবেক নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন। পিতার হাত ধরে চেয়ারম্যান ওহিদুজ্জামান ছোট বেলা থেকে ছাত্রলীগ করেন। পরবর্তীতে:
আরও পড়ুন
স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দু’যাত্রীর লাশ উদ্ধার

স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দু’যাত্রীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি- ঢাকার দোহার থেকে ফরিদপুরের চরভদ্রাসনে ফেরার পথে অপর একটি স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দু’যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো তিন যাত্রী নিখোঁজ রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি স্পিডবোট দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত চর ঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল। লাশ উদ্ধার করা নিহতরা হলেন চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার ও সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের কাসেম আলী মৃধার ছেলে দাউদ মৃধা। জানা গেছে, ফরিদপুর পৌরসভার জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী, চরভদ্রাসন উপজেলার ফাজেলখার ডাঙ্গী গ্রামের চান মিয়ার:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবির ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান  ইশিতা রায়

বশেমুরবিপ্রবির ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ইশিতা রায়

মোঃ ফজলে রাব্বি ,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ঈশিতা রায়। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক ০৩ (তিন) বছরের জন্য ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর অনুভূতি ব্যক্ত করে ইশিতা রায় বলেন, বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম লক্ষ্য হবে,শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। শিক্ষার্থীদের সকল বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভাগ পরিচালনা করা।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার বিরুদ্ধে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অরাজকতা সৃষ্টি এবং শান্ত বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পরিকল্পনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অহেতুক বিষয় নিয়ে বা অকারনে নানা ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ নিয়ে আসছে। সেই সাথে বিভিন্ন মিথ্যাচার করে সেগুলো সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ পোর্টালে ছড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কোন ছাত্র রাজনীতি নেই, সেখানে ওই কুচক্রী মহল:
আরও পড়ুন
উপহারের গাড়িটি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

উপহারের গাড়িটি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে রোগী ও লাশ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ি নেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোয়া মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়। এ সময় হিরো আলম বলেন, ‘মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার:
আরও পড়ুন
গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়

গত অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়

এনবিআর গত ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.