কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ
কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি, তা জানা যেতে পারে আজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। শেষ মুহূর্তে আলোচনায় এগিয়ে আছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এ ছাড়া চমক হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে। তবে:
