খুলনায় মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

শেয়ার

খুলনা প্রতিনিধি:

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) আব্দুর রহমান(৪৫), পিতা-ইউসুফ সরদার, সাং-সেনপাড়া, থানা-দৌলতপুর এবং ২) মোঃ সালাউদ্দিন শেখ(২৯), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-শেখ বাড়ী পাইকমারী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-পাবলা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’দ্বয় কে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.