উপহারের গাড়িটি লাশ বহনের কাজে দান করলেন হিরো আলম

শেয়ার

উপহার পাওয়া গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে বিনামূল্যে রোগী ও লাশ বহনের কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত সেই শিক্ষকের বাড়িতে এসে গাড়ি নেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। হিরো আলমকে গাড়ি উপহার দিতে চুনারুঘাটের নরপতি গ্রামে আগে থেকেই মঞ্চ সাজিয়ে রেখেছিলেন শিক্ষক এম মুখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে উঠেন হিরো আলম। পরে উপস্থিত লোকজনের সামনে হিরো আলমকে নোয়া মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করা হয়।

এ সময় হিরো আলম বলেন, ‘মুখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী এবং দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। ’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.