নেত্রকোণায় বিজিবির অভিযান, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দার চন্দ্রডিঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপি’র কমান্ডার নায়েক মোঃ মেহেদী আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারী রাত ১.৩০ টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল।দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রডিঙ্গা নামক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারী মাথায় কাপড়ের:
