শীর্ষ নিউজ

এবার পিএসএল মাতাবেন সাকিব আল হাসান

এবার পিএসএল মাতাবেন সাকিব আল হাসান

পর্দা উঠেছে পাকিস্তান প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। বাংলাদেশের সিরিজ থাকায় পিএসএলের এবারের আসরে টাইগার ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। নিলামে না থাকলেও, আসর শুরুর দিনে তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গতকাল (রবিবার) বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম এলিমেনটরে হেরে যায় সাকিবের ফরচুন বরিশাল। এর একদিন পরই সাকিব আল হাসানের পেশোয়ার জালমিতে যোগ দেওয়ার খবর জানা যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এই তথ্য জানায় জিওসুপার। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকার কথা রয়েছে সাকিবের। এদিকে আজ পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্স। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে:
আরও পড়ুন
টিভিতে আজ দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

টিভিতে আজ দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। লিওনেল মেসির পিএসজির মুখোমুখি বায়ার্ন মিউনিখ। অপরদিকে নারীদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। বিপিএল-২য় কোয়ালিফায়ার সিলেট-রংপুর সন্ধ্যা ৬-৩০ মি., নাগরিক টিভি পিএসএল করাচি-পেশোয়ার রাত ৮-৩০ মি, টি স্পোর্টস নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-অস্ট্রেলিয়া রাত ১১টা, গাজী টিভি উয়েফা চ্যাম্পিয়নস লিগ পিএসজি-বায়ার্ন মিউনিখ সনি স্পোর্টস টেন ২, রাত ২টা এসি মিলান-টটেনহাম সনি স্পোর্টস টেন ১, রাত ২টা
আরও পড়ুন
বিভিন্ন দেশে ভিন্ন স্বাদে সকালের চা

বিভিন্ন দেশে ভিন্ন স্বাদে সকালের চা

চা আসলেই চমৎকার পানীয়। চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যতম। চা পানে দিন শুরু হয়ে সারা দিনের বিভিন্ন আয়োজনে চা থাকে মধ্যমণি হয়ে। চায়ের কত ধরণ আর স্বাদ। বিশ্বের বিভিন্ন দেশে স্বাদে আলাদা হলেও এর কদর কিন্তু কোথাও কম নয়। বাংলাদেশ: রং চা, দুধ চা, মসলা চা, গ্রিন টি বা হারবাল টি। সকালটা শুরু হয় এককাপ চায়ে, কাজে মনোযোগ দেয়ার আগেও চাই এককাপ, দুপুরের পর ক্লান্তি কাটাতে,কাজে চাঙা থাকতে আর সন্ধ্যার আড্ডায় চা ছাড়া চলেই না আমাদের। চায়ের স্বাদ বাড়াতে চায়ে যোগ হয় লেবু, আদা, তুলসি-পুদিনা, কখনও বরফ কখনো ক্রিম। ভারত: বাড়িতে কোনো অতিথি এলে প্রথম চা দিয়েই আপ্যায়ন করে ভারতীয়রা।:
আরও পড়ুন
নিউজিল্যান্ডে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল , জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ডে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল , জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে তীব্র শক্তি নিয়ে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কিউই প্রশাসন। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জারি হলো এমন সতর্কতা। সাইক্লোনের প্রভাবে ইতোমধ্যে অঞ্চলটিতে বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। ঘোষণায় জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অফ প্লেন্টি, ওয়াইকাটো ও হকস বে-তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকায় ভ্রমণ নিয়ন্ত্রণসহ যেকোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারবে সরকার। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে জরুরি বিভাগ। এদিকে খারাপ আবহাওয়ার প্রভাবে ব্যাহত হয়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন। মঙ্গলবার:
আরও পড়ুন
একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই : নতুন রাষ্ট্রপতি

একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই : নতুন রাষ্ট্রপতি

বেঁচে থাকলে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে তিনি এ কথা বলেন। নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা। আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সব সরকারবিরোধী দলকে আহ্বান জানাবো- আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন। সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে:
আরও পড়ুন
বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠিত

বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (তুহিন): নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সারাদিন ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি ম্যাক্সিস টায়ার লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাহাবুদ্দিন উদ্বোধক সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিহান আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম. মোক্তার হোসেন, মোঃ গাউছুল আজম পাটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জমিদার বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল চৌধুরী,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ও কাদিরপুর ইউনিয়ন আ.লীগের প্রভাবশালী নেতা মোঃ সাইফুল ইসলাম ( স্বপন), কাদিরপুর:
আরও পড়ুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায়  রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই শেষে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মো. সাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। সাহাবুদ্দিনকে রোববার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে সব জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত চমক দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন মো. সাহাবুদ্দিন। তবে জমা দেওয়ার সময়ে তিনি নির্বাচনি কর্তার কার্যালয়ে যাননি। তার পক্ষে বেলা ১১টা ও ১১টা ৫ মিনিটে দুটি মনোনয়নপত্র জমা দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠান ১২ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যায় প্রেসক্লাবের সরকারি ভবনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব অর্পন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি রহমত উল্যা পাটোয়ারী, সাধারণ সম্পাদক কবির হোসেন,সহ-সভাপতি এম এ হালিম খান,যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নজরুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক মো: রাজু হোসেন, প্রচার ও প্রকাশনায় সম্পাদক আবদুর রহমান, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক এমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ ছায়েদ হোসেন, কাজী মঈউদ্দিন, ওমর ফারুক পাটোয়ারী, পারভেজ হোসাইন ১১ সদস্য:
আরও পড়ুন
হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশী মেয়েদের

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশী মেয়েদের

শ্রীলংকার বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের।১২৭ রানের টার্গেটে নেমে দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লংকান মেয়েরা। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউট হয়ে যান।তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ ও চারে নামা নিগার সুলতান ৩৪ বলে রান করেন ২৮। শেষমেশ ৮ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ জাতীয় নারী দল। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথমে হোঁচট খায় লংকান মেয়েরা।২৫ রানে:
আরও পড়ুন
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে চার্জশিট

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর বিরুদ্ধে চার্জশিট

সাভারের ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেত্রী বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম। চার্জশিটের অন্য আসামিরা হলেন- মো. হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. সাইদুল ইসলাম, মো. মোর্শেদ আলী। এছাড়া নাম ঠিকানা না পাওয়ায় পলাতক গরু চোর শহিদ ও ট্রাক চালকের অব্যাহতির আবেদন করা হয়েছে। ২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.