শীর্ষ নিউজ

জয়পুরহাটে ট্রাক- অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

জয়পুরহাটে ট্রাক- অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ক্ষেতলালের মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
সংস্কৃতি অঙ্গনে একুশে পদক পাচ্ছেন ৮ শিল্পী

সংস্কৃতি অঙ্গনে একুশে পদক পাচ্ছেন ৮ শিল্পী

প্রতিবারের মতো এবারো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক দিতে যাচ্ছে সরকার। রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এবার সংস্কৃতি অঙ্গনে অবদান রাখায় শিল্পকলা বিভাগে একুশে পদক পাচ্ছেন ৮ জন শিল্পী। অভিনয়ের জন্য একুশে পদক পাচ্ছেন মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ। সংগীতের জন্য মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর)। এছাড়া আবৃত্তিতে পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং সর্বশেষ শিল্পকলায় নওয়াজীশ আলী খান ও কনক চাঁপা চাকমা (চিত্রকলা) এ পদক পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রদত্ত বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পদক। আর দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয়:
আরও পড়ুন
আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম

আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম

জাতীয় নির্বাচনের বছরে দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা থাকলেও অপেক্ষার প্রহর ফুরিয়েছে রোববার। এককভাবে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। এই পদে অন্য কোনো প্রার্থী থাকায় তিনিই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। ফলে রাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে না। এখন শুধু মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা বাকি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) হতে পারে সেই ঘোষণা। পরে নতুন রাষ্ট্রপতির গেজেট হবে। এরপর থাকবে শপথ অনুষ্ঠান। যেহেতু বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে ২৪ এপ্রিল। তাই নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব নেওয়ার জন্য ২৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৪ এপ্রিল:
আরও পড়ুন
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬-২০০১ মেয়াদে দেশে প্রথম স্যাটেলাইট বেসরকারি টেলিভিশন চালুর অনুমতি দেয় আমাদের সরকার। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ‘বিশ্ব বেতার দিবস-২০২৩’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে সরকারপ্রধান বেতারের শিল্পী, শ্রোতা, সম্প্রচারকারী ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জনমানুষের কাছে নানা তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বেতার মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী বলেন, বেতার দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘বেতার ও শান্তি’ ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে বিপর্যস্ত বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, বাংলাদেশের:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ নেতার উপর হামলা

রামগঞ্জে যুবলীগ নেতার উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল এর উপর হামলা করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফ হোসেনের বিরুদ্ধে। শনিবার দুপুরে ভোলাকোট চৌধুরী মোল্লা বাড়ীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জুয়েলকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ১২ ফেব্রুয়ারী ঢাকাস্থ পঙ্গ জেনারেলু হাসপাতালে রেফার করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জুয়েল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোলাকোট ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফ হোসেনের সাথে স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র:
আরও পড়ুন
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ চুপ্পু। রোববার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ তার নাম জমা দেয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বিস্তারিত আসছে ...
আরও পড়ুন
খেলাঘর লক্ষ্মীপুর জেলা সম্মেলনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সা: সম্পাদক রহিম

খেলাঘর লক্ষ্মীপুর জেলা সম্মেলনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সা: সম্পাদক রহিম

প্রদীপ কুমার রায়: আনন্দময় শৈশব চাই সুখি সুন্দর বাংলাদেশে’ এই স্লোগনকে ধারণ করে শিশু কিশোর খেলাঘর লক্ষ্মীপুর জেলা আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খেলাঘর লক্ষ্মীপুর জেলা কমিটি অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানকে সভাপতি ও এম এ রহিমকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি মনোনীত করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ টায় লক্ষ্মীপুর টাউন হল চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সভাপতি মন্ডলীর সদস্য রথীন সেন । এ সময় প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, বিশেষ অতিথি পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সৌমেন পোদ্দার, শিশু সাহিত্যিক ও পল্লী বিদ্যুৎ:
আরও পড়ুন
১২ দলীয় জোটের পদযাত্রা বিকেলে

১২ দলীয় জোটের পদযাত্রা বিকেলে

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে পদযাত্রার কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা পদযাত্রায় অংশগ্রহণ করবেন। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়েছেন। এদিকে, একই দাবিতে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রোববার দুপুর ২টায় রাজধানীর আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে এই পদযাত্রা করবে। পরে এটি রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড:
আরও পড়ুন
তুরস্ক ও সিরিয়ায় নিহত ২৮ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় নিহত ২৮ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে গেছে। ভূমিকম্পে দেশ দুটিতে নিহত ২৮ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারে এখনও অভিযান চললেও সেই আশা অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এদিকে নাম প্রকাশ না করা এক গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে শনিবার জার্মান উদ্ধারকারীরা ও অস্ট্রিয়ান সেনাবাহিনী অনুসন্ধান অভিযান স্থগিত করেছে। একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রিয়ান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হাতায় প্রদেশে অজ্ঞাত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার:
আরও পড়ুন
তজুমদ্দিনের মেঘনায় ফারহান -৫ লঞ্চের ধাক্কায় ৪ জেলে আহত

তজুমদ্দিনের মেঘনায় ফারহান -৫ লঞ্চের ধাক্কায় ৪ জেলে আহত

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চৌমুহনী সংলগ্ন মেঘনায় এমবি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবিতে ৪জেলে আহত হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কামরুল জানান শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চৌমুহনী লঞ্চঘাট থেকে ফারহান -৫ ঘাটদিয়ে পিছনে গিয়ে সামনে যাওয়ার সময় সামনে থাকা একটি ছোট নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়ে তারা চলে যায়। পরে পার্শ্ববর্তী জেলেরা এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডুবে যাওয়া মাঝি রুবেল জানান, লঞ্চটি সরাসরি চালিয়ে আমাদের ডুবিয়ে দেয়। ধাক্কায় ফজলুল হকের মাথা ফেটে যায়,ডানহাত ছিড়ে যায়, রক্তাক্ত অবস্থা তাকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.