ইবিতে বসন্ত বরণ ও অমর একুশে বইমেলা শুরু

শেয়ার

ইবি সংবাদদাতা:

পহেলা ফাল্গুন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্দেগ্যে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। একই সাথে আজ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন অমর একুশে বই মেলা শুরু হয়েছে।

সকাল ১০ টার দিকে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন মিলে প্রায় অর্ধশত স্টল বসেছে। পরে বেলা ১১ টার দিকে বাংলা মঞ্চে বসন্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বসন্ত উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্দেগ্যে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এসে মিলিত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসন্ত উৎসব অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.গাজী মাহবুব মুর্শিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ।

বইমেলা উদ্বোধন শেষে উপাচার্য মেলা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

এছাড়াও এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বসন্তই বিশ্বের বাসনা। আমদের পরিচয় আমরা জাতিতে বাঙালী। পৃথিবীর এমন কোন দেশ আছে কিনা! যেখানে আমাদের দেশে মত ১২ মাসে ছয় ঋতু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে উপস্থিতি ঘটে আমার জানা নেই। হয়তো বিগত কয়েকবছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর সময় একটু কম-বেশি হয়েছে। তিনি বলেন, ছয় ঋতুর সমৃদ্ধ এ দেশ গড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা অবদান রেখেছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করছেন আমি তাদের শ্রদ্ধাসহ স্মরণ করছি। আজকের এ আনন্দের দিনে অনুষ্ঠিত বইমেলা আমাদেরকে আরো প্রানবন্ত করে তুলবে।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.