মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যেরর কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না।
মন্ত্রী ১৪ ফেব্রুয়ারী দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নেছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে। পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে সকালে ফেনী থেকে সড়ক পথে ছোট রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি।
দুপুরে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কবিরহাটের সুন্দলপুর বাড়িতে ওবায়দুল কাদেরের সম্মানে আয়োজিত অর্ধলক্ষ মানুষের মেজবান ও সংবর্ধনা এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি।
এদিকে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিভিন্ন সমাবেশে নেতাকর্মীরা আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ী আসনের এমপি এইচ এম ইব্রাহীম, নোয়াখালী ২ বেগমগঞ্জ আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত পৌর মেয়র আপোষহীন নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা,
আরো উপস্থিত ছিলনে সূবর্ণচর উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী (সেলিম)
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা খিজির হায়াত, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু সদর উপজেলা চেয়ারম্যান এ. কে. এম সামছুদ্দিন ( জেহান) বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ জামাল উদ্দিন,কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ( বাদল) ১ নং সিরাজপুর ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন ( মিকন),রামপুর ইউপি চেয়ারম্যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা সিরাজিস সালেকিন ( রিমন) চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি,কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ, ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান ( মুনাফ) বর্তমান চেয়ারম্যান কামাল খান কোম্পানী সহ জেলা.লীগ যুবলীগ,স্বেচ্ছা সেবক লীগ,ছাত্রলীগ সহ তৃণমূল নেতাকর্মীরা।
