রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাওয়ার সুযোগ
জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে শিল্প মন্ত্রণালয় প্রবর্তন করেছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার। শিল্প উদ্যোক্তারা নিয়মমাফিক আবেদন করে যাচাই-বাছাই শেষে পেতে পারেন এই পুরস্কার। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা/ শিল্প প্রতিষ্ঠানকে ২০২৩ সালের জন্য এ পুরস্কার দেওয়া হবে। সেজন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন:
