শীর্ষ নিউজ

হাড় মজবুত করে যে খাবার

হাড় মজবুত করে যে খাবার

পায়েস হোক বা পোলাও, একমুঠো কাজুবাদাম পড়লে যেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন তরকারিতেও কাজুবাদামের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে বাদাম কেবল খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের সুস্থ থাকতেও অবদান রাখে। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপারের মতো উপকারী উপাদান। এ ছাড়াও, কাজুবাদাম ভিটামিন কে, ভিটামিন বি৬ এবং থায়ামিন সমৃদ্ধ, যা শরীরের নানা সমস্যা দূর করে অতি সহজেই। এই কারণেই পুষ্টিবিদরা প্রতিদিন কাজু খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। বিশেষজ্ঞদের মতে, দুধে কাজু ভিজিয়ে খেলে হাড় ও পেশীর বিকাশ ঘটে, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি মেলে। এ ছাড়াও, দুধে কাজুবাদাম:
আরও পড়ুন
কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। তার আগমন উপলক্ষ্যে গোটা উপজেলা নবরূপে সেজেছে। নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। রাস্তার দুই পাশ দিয়ে টাঙানো হয়েছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন। সংস্কার করা হয়েছে যাতায়াতের বিভিন্ন রাস্তা। এই জনসভাকে সফল করতে দলীয়ভাবে সব পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র:
আরও পড়ুন
কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয়

কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয়

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু এ অভিনেতা কানাডার নাগরিক। আর তাই প্রায় তাকে সামাজিক মাধ্যমে নেটাগরিকদের কটাক্ষ শুনতে হয়। কিছু হলেই তাকে কানাডা চলে যেতে বলেন। আবার কেউ কেউ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে তাকে ‘কানাডা কুমার’ বলেও ঠাট্টা করেন। এমন সমালোচনার পর সম্প্রতি পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করেছেন অক্ষয়। ভারতীয় টেলিভিশনে দেওয়া এক এক সাক্ষাতকারে কানাডার নাগরিকত্ব নিয়ে মুখ খোলেন তিনি। বলিউড খিলাড়ি বলেন, ‘মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক। তবে ভারতই আমার কাছে সবকিছু। জীবনে যা কিছু আর্জন করেছি, যা কিছু পেয়েছি তা এই ভারতে থেকেই। এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষ না:
আরও পড়ুন
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের ফাইনাল যেন অধরা স্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে আজ এক ইতিহাস রচনা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের উঠেছে প্রোটিয়ারা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে আগে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ফাইনালে উঠার লড়াইয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে হেরে যায় ইংলিশরা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখা দক্ষিণ আফ্রিকা ব্যাট হাতে নিজেদের কাজটা ঠিকই করেছিল। তবে বল হাতে ইনিংসের শুরুতেই ছন্নছাড়া ছিল প্রোটিয়ারা। ১৬৫ রানের লক্ষ্য:
আরও পড়ুন
মাহির ‘ওভার ট্রাম্প’

মাহির ‘ওভার ট্রাম্প’

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নাটক ঘিরেই এ অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা। নাটকের পর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। ওটিটি মাধ্যমে এটি তার প্রথম কাজ। এ সিরিজে মাহির সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় মাপর অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।:
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

দক্ষিণ আফ্রিকায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের সবার বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে ওয়েস্টার্ন কেপ প্রদেশের বাফুটু ওয়েস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মো. মোস্তফা কামাল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নের আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০)। নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার বিরলী গ্রামের আব্বাস বেপারী:
আরও পড়ুন
কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস সজ্জন শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। কানাডিয়ান বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প বা অন্য কোনো শিল্প গড়ে তুলতে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, তার সরকার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি করার জন্য কৃষি-প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ওপর জোর দিচ্ছে। বাংলাদেশ বৃহৎ জনসংখ্যার একটি ছোট দেশ উল্লেখ:
আরও পড়ুন
ইতিহাসের পাতায় ব্রুক

ইতিহাসের পাতায় ব্রুক

যত ম্যাচ খেলছেন ততই ইংল্যান্ড টেস্ট দলের বড় তারকাতে পরিণত হচ্ছেন হ্যারি ব্রুক। ২২ গজে নামলেই করছেন একের পর এক রেকর্ড। তরুণ এই ক্রিকেটার মাত্র নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। এসবের মাঝে নিজের নামের পাশে আরেকটি রেকর্ড গড়ে ফেলেছেন। ৩০ বছরের পুরানো রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় এই ইংলিশ ব্যাটার। নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৪ রান করে অপরাজিত আছেন হ্যারি ব্রুক। ১৬৯ বলে ২৪টি চার ও পাঁচটি ছয়ের মাধ্যমে এই ডানহাতি ব্যাটারের ইনিংসটি সাজানো। এখন পর্যন্ত প্রথম নয় ইনিংসে ৮০৭ রান করেছেন হ্যারি ব্রুক। প্রথম ৯ ইনিংস শেষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতোদিন ছিল বিনোদ কাম্বলির নামে। ৭৯৮ রান:
আরও পড়ুন
রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষীপুর লক্ষীপুরের রায়পুরে চার কেজি গাঁজাসহ শাহ পরান ওরফে হৃদয় (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) পৌর শহরের ৬নং ওয়ার্ডস্থ ফিস হ্যাচারীর পূর্ব দক্ষিন মোড়ে জনৈক শাহজাহানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী পাড়ার বসু মেম্বার বাড়ীর মৃত দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসি শিপন বড়–য়া ও এসআই এদাদুল হক অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপাওে মামলা দায়েরের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
রাজশাহীতে বাস-মোটরবাইক সংঘর্ষে নিহত ১

রাজশাহীতে বাস-মোটরবাইক সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও মোটরবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাদিকুল। তিনি তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন। গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, গোদাগাড়ী উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ ট্রাভেলস এর সাথে রাজশাহী থেকে গোদাগাড়ীর পথে যাওয়া এক মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই সাদিকুল নামে একজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.