শীর্ষ নিউজ

দীর্ঘ ১৫ বছর পর চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত৷

দীর্ঘ ১৫ বছর পর চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত৷

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়নের চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের চন্দের হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাঃমোঃ হাফিজ উল্যাহ,সাধারণ সম্পাদকঃ- মোঃ আবু ছায়েদ (টিপু) এবং সাংগঠনিক সম্পাদকঃ- মোঃ জাকের হোসেন সহ মোট ১১ জন নির্বাচিত হয়েছেন৷
আরও পড়ুন
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে  বরাদ্দ তিন কোটি ১২ লাখ টাকা

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে বরাদ্দ তিন কোটি ১২ লাখ টাকা

জাতীয়ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপনের জন্য ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে প্রতি জেলার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি উপজেলার জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ২০২২-২৩ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের "অনুষ্ঠান/উৎসবাদি খাতের বরাদ্দ থেকে জেলা ও উপজেলাগুলোর অনুকূলে (সদর উপজেলা ব্যতিত) মোট ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো। এরমধ্যে ৬৪টি জেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০:
আরও পড়ুন
খুবিতে প্রথমবারের মতো আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

খুবিতে প্রথমবারের মতো আন্তঃসংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুবিতে প্রথমবারের মতো আন্ত:সংগঠন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে এর আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে বাঁধন, খুবি ইউনিট এবং রানার্স-আপ হয়েছে রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। গতকাল (২৫শে ফেব্রুয়ারী) বিকাল ৫.০০টায় বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। জানা যায়, সবগুলো ম্যাচ ১ সেটে হলেও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৩ সেটে। এতে বাঁধন ২-০ সেটে রোট্যার‌্যাক্ট ক্লাবকে পরাজিত করে। টুর্ণামেন্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় তিনি বলেন, খুবিসাস অত্যন্ত দক্ষতার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির:
আরও পড়ুন
কবি সাবিত সারওয়ার-এর `প্রেস কনফারেন্স’

কবি সাবিত সারওয়ার-এর `প্রেস কনফারেন্স’

উনুচ্চারিত সত্যের সমকালীন সূর্যোদয় অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কবি সাবিত সারওয়ার-এর প্রতিবাদী ছড়াকাব্য প্রেস কনফারেন্স। বইটি সাজিয়ে তোলা হয়েছে ৪০টি ছড়াকাব্যে। সমকালীন বাস্তবতায় রচিত নানা অনুসঙ্গের বর্ণনায় পাঠক উপভোগ করবেন সাহিত্য রসের শিল্পীত স্বাদ। সাধারণ থেকে বোদ্ধা-জন সামান্য বুদ্ধি খরচে পাবেন চিন্তার চতুর্মুখী খোরাক। অনুভবে ধরা দেবে শাশ্বত-সত্যের অনিবার্য আহ্বান। প্রায় প্রতিটি লেখায় বুদ্ধিবৃত্তিক উচ্চারণে হাজির করা হয়েছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক আলোচিত-সমালোচিত ঘটনাপ্রবাহ। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে গর্জে ওঠেছে কবির কলম। ছন্দবদ্ধ কাব্যিক বয়ানে তুলে ধরা হয়েছে চলমান সময়ের নানা সংকট। সমকালীন চিত্র বিকশিত হয়েছে সরল বর্ণনায়। বহুমত-পথের গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য বিনির্মাণের অন্তরায় শনাক্তের চেষ্টা করেছেন কবি। মুক্তচিন্তার প্রসারে প্রবর্তিত:
আরও পড়ুন
অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে এ অভিযান চালায় ডিবি। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের পর টর্চারসেলে নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলো-আরেফিন আহাদ খান সানি (৪২), মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), পারভেজ (২৭) ও সাব্বির সরকার (২৫) বলে জানা গেছে। তারা সবাই নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে:
আরও পড়ুন
পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু,  ফখরুলের শোক

পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু, ফখরুলের শোক

কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে কর্মসূচিতে অংশগ্রহণকারী আব্দুল জব্বার বাবলুর মৃত্যুতে শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আকস্মিকভাবে তার এই মৃত্যু অত্যন্ত বেদনার। বিবৃতিতে ফখরুল বলেন, ‘তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে:
আরও পড়ুন
সরকারের ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা

সরকারের ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকিমুক্ত থাকলেও সর্বশেষ হিসাবে দেশে মোট ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১৩ লাখ কোটি টাকা। এটি জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ। এই ঋণের বিপরীতে গেল অর্থবছরে ৭৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সুদ পরিশোধে। চলতি অর্থবছরেও সুদ খাতে গুনতে হবে ৭৩ হাজার কোটি টাকার বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। ফলে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ ব্যয় আরও উসকে দিয়েছে। যা এক ধরনের চাপের মুখে ফেলছে অর্থনীতিকে। অর্থ মন্ত্রণালয়ের ঋণসংক্রান্ত এক প্রতিবেদনে উঠে এসেছে ঋণ ও সুদ ব্যয়ের তথ্য। সূত্রমতে, মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণ ৪ লাখ ৯৫ হাজার ৭৯৪ কোটি টাকা এবং:
আরও পড়ুন
রোনাল্ডোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসর

রোনাল্ডোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসর

সৌদি লিগেও দাপট দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন, জয় পেয়েছে তার দলও। শুক্রবার সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। ম্যাচের সব গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। এ জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ। দামেকের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর বল ফারুক চাপাইয়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেননি রোনাল্ডো। ৫ মিনিট বাদেই দারুণ এক গোল করেন তিনি। পর্তুগিজ তারকা বল পান সুলতান আল গানামের কাছ থেকে। এর পর বাঁ:
আরও পড়ুন
লিভার সুস্থ রাখতে যে ৮ খাবার খাবেন

লিভার সুস্থ রাখতে যে ৮ খাবার খাবেন

সুস্থভাবে বাঁচতে ও স্বাভাবিক কার্যক্রমে আমাদের শরীরে যে অঙ্গপ্রত্যঙ্গগুলো অবদান রাখে তার মধ্যে লিভার অতিগুরুত্বপূর্ণ। সুতরাং ওষুধ খেলেই সুস্থ থাকবে লিভার এ ধারণা ভুল। শরীরে ফ্যাটি লিভারের কারণে লিভার সমস্যা হতে পারে। এ ছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েডের মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে। সময়মতো ফ্যাটি লিভারের চিকিৎসা না করালে লিভার সিরোসিসও হতে পারে। খাবার থেকে পাওয়া ফ্যাট লিভারে জমা হতে হতে ফ্যাটি লিভারের সমস্যা আরও বড় আকার ধারণ করে। তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খাওয়াদাওয়ায় রাশ টানাই একমাত্র উপায়। রোজকার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনলেই স্বস্তি মিলতে পারে ফ্যাটি লিভারের হাত থেকে। তাই সবার জানা উচিত— ফ্যাটি লিভারে:
আরও পড়ুন
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.