শীর্ষ নিউজ

নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১২৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।  বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নোয়াখালী, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, নোয়াখালী সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
আরও পড়ুন
বানিয়াচংয়ে লক্ষীবাওর জলাবনের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে

বানিয়াচংয়ে লক্ষীবাওর জলাবনের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় লোকজন ও অসচেতন পর্যটকদের নির্বিচার ও অবাধ বিচরণ এবং পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডে লক্ষীবাওর জলাবনের প্রাকৃতিক পরিবেশ হুমকির সন্মুখীন হয়ে পড়ছে। ১৫ মার্চ সরেজমিনে ঘুরে দেখা যায়, বনটির কয়েক জায়গায় আগুন লাগিয়ে ঘাস ও লতাগুল্ম পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে গাছের গোড়া খুড়ে চুলা তৈরি করে রান্না করায় গাছের গায়ে রয়েছে আগুনের পোড়া চিহ্ন। পর্যটকদের ব্যাবহৃত প্লাষ্টিক বর্জ্য যত্রতত্র ছড়ানো ছিটানো রয়েছে। স্থানে স্থানে গাছের ডালপালা ভেঙ্গে ফেলা হয়েছে। বনটির ভিতরে আগতদের ইলেকট্রিক ডিভাইসে উচ্চস্বরে গানবাজনা ও হৈহুল্লোড়ে পাখি ও বন্যপ্রাণীদের স্বাভাবিক বসবাস ও চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। আগতদের অবাধ বিচরনের ফলে লতাগুল্ম ও:
আরও পড়ুন
ফরিদপুরের চরভদ্রাসনে জমিসহ ঘর পেয়ে খুশি ১০০ পরিবার

ফরিদপুরের চরভদ্রাসনে জমিসহ ঘর পেয়ে খুশি ১০০ পরিবার

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ আশ্রয়ন প্রকল্পে নির্মিত বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভ’মিহীন ও গৃহহীন ১০০ পরিবারের। বুধবার ২২ মার্চ সারাদেশে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে ঐদিন চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে একশত গৃহহীন পরিবারকে ঘরের মালিকানা সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার,ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা:
আরও পড়ুন
নরসিংদীতে আন্তঃ জেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

নরসিংদীতে আন্তঃ জেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার সহ পৃথক ঘটনায় আন্তঃ জেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) জেলা গোয়েন্দা শাখা'র এসআই শাহাদাৎ হোসেন, এসআই সাদেকুর রহমান,এসআই জিহাদুল হক ও এসআই শফিকুল আলম এর সমন্বয়ে গঠিত চৌকস দুটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মনোহরদী থানাধীন হিতাশী এলাকা থেকে ৫ জন এবং নরসিংদী মডেল থানাধীন সালিধা এলাকার মাসুদ তালুকদারের পাওয়ারলুম ফ্যাক্টরীর দক্ষিনপাশে অভিযান চালিয়ে ৩ ডাকাত সহ মোট ৮ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য:
আরও পড়ুন
নরসিংদীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

নরসিংদীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪নং চর আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান খান।অনুষ্ঠানে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার খাদেমুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া। শিশুদের অপুষ্টির কথা বিবেচনা করে ও শারিরীক এবং মানসিক বিকাশে:
আরও পড়ুন
রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া পৃথক তিন শিশুকে যৌননিপীড়নের চেষ্টার অভিযোগে এক বখাটে নির্মাণ শ্রমিককে (৪০) গনপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সোমবার (২১ মার্চ) সকাল নয়টায় দুই ছাত্রী (৬-৭) স্কুল থেকে ফেরার পথে রায়পুর পৌরসভার দেনায়েতপুর বাসটা্রমিনাল এলাকার সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে ঘটনা ঘটেছে।। গত দুইমাস আগেও একই বাড়ীর এক মাদরাসা ছাত্রকে (৮) একই প্রলোভনে সুপারি বাগানে বলাৎকারের চেষ্টা করে আবদুল আলী। শিশুটি দুইদিন সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তার মা এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়। গ্রেফতারকৃত নির্মাণ শ্রমিক যুবক আবদুল আলী উপজেলার চরমোহনা গ্রামের ইয়াকুব আলীর দ্বিতীয় ছেলে। তার স্ত্রীও:
আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বের এগিয়ে আসা উচিত

ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বের এগিয়ে আসা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত। সাক্ষাৎকারের প্রথম পর্ব মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) সম্প্রচার হয়েছে এবং দ্বিতীয় অংশটি মঙ্গলবার রাতে প্রচারিত হবে। যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্তব্য জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি আমরা। কোনো বিরোধ থাকলে সংলাপের মাধ্যমে সমাধান করা যায়। আমরা কখনই কোনো ধরনের:
আরও পড়ুন
ঈদে আসছে শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদে আসছে শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদুল ফিতর ২০২৩ এ গ্রান্ড রিলিজ হতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর। আজ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে এ সিনেমার পোস্টার শেয়ার করেছেন। এর আগে গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন- দর্শকদেরকে একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সকল প্রস্তুতি নিশ্চিত করার পর আজ আমরা দর্শকদেরকে বলতে চাই- লিডার, আমিই বাংলাদেশ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩ এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।:
আরও পড়ুন
রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। মোট সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ সার ও বীজ বিতরণ:
আরও পড়ুন
রাজ্জাকের স্পিন জাদুতে চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স

রাজ্জাকের স্পিন জাদুতে চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স

টাইগারদের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আফ্রিদির এশিয়া লায়ন্স। গোটা আসরে যে কয়টি ম্যাচ খেলেছেন রাজ্জাক, তার সবকটিতেই মিতব্যয়ী ছিলেন এই ৪০ বছর বয়সী স্পিনার। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্জাকের ঘূর্ণিতে ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ওয়ার্ল্ড জায়ান্টস। এরপর জ্যাক ক্যালিসের ৫৪ বলে ৭৮ রান ও রস টেইলরের ৩৩ বলে ৩২ রানের কল্যাণে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে শেন ওয়াটসনের ওয়ার্ল্ড জায়ান্টস। আর বোলিংয়ে রাজ্জাক তার প্রথম ওভারে ৩ রান দেন। এরপর ইনিংসের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পান তিনি। তার বলে বোল্ড:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.