ঈদে আসছে শাকিবের ‘লিডার, আমিই বাংলাদেশ’

শেয়ার

ঈদুল ফিতর ২০২৩ এ গ্রান্ড রিলিজ হতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর।

আজ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে এ সিনেমার পোস্টার শেয়ার করেছেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন- দর্শকদেরকে একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে।

সকল প্রস্তুতি নিশ্চিত করার পর আজ আমরা দর্শকদেরকে বলতে চাই- লিডার, আমিই বাংলাদেশ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩ এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পক্ষ থেকে এটি ঈদ উপহার।

পরিচালক তপু খান বলেন- বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করতে পেরে আমি সন্তুষ্ট। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করেছে। দর্শকরা ঈদে পেতে যাচ্ছে একটি অসাধারণ চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’।

কাহিনী ও সংলাপ লিখেছেন- দেলোয়ার হোসেন দিল, শকিব খান, বুবলীর পাশাপাশি চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।
ডিস্টিবিউশন করবে- টিওটি ফিল্মস।

‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার অফিসিয়াল পোস্টার

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.