ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সরকারকে সসম্মানে বিদায় নেওয়ার আহ্বান
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শনিবার (৩১ মে) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জয়নুল আবেদীন বলেন, সরকারকে আহ্বান করব সারা দেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ১০ মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে। অথচ আপনারা ১০ মাস পার করেছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় কঠিন বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই:
