রামগঞ্জে সরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা সাংবাদিক সহ আহত ১০, গ্রেপ্তার ৩
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেদোয়ান সালেহীন নাঈমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (৮ জুন) রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাহিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় রবিবার দিবাগত রাত ১টায় আঙ্গারপাড়া ও টামটা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মাসুদ, কামাল ও তুষার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই গ্রামের:
