শীর্ষ নিউজ

রামগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত

রামগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠিত

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভা মোহাম্মদীয়া চাইনিজ রেষ্টুেরন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ জুন (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবিরের রামগঞ্জ থানা সভাপতি রাকিব হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষীপুর জেলা দপ্তর সম্পাদক পারভেজ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা শাখার সভাপতি ইব্রাহিম খলিল এবং রামগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহরিয়ার সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ আলীয়া মাদ্রাসা, মডেল কলেজ ও:
আরও পড়ুন
যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বাড়ছে। পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার সরাসরি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ খামেনি বলেছেন, সন্ত্রাসী সায়োনিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের একটি শক্তিশালী জবাব দিতে হবে। আমরা সায়োনিস্টদের প্রতি কোনো দয়া দেখাব না। মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো। ‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন। এদিকে খামেনির এই বক্তব্য আসে এমন:
আরও পড়ুন
রামগঞ্জে ভোটার তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন

রামগঞ্জে ভোটার তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে বিএনপির প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জের করপাড়ায় ভোটার তালিকা প্রস্তুুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নটির ৯নং ওয়ার্ড আন্দিরপাড় বিএনপি সভাপতি মোঃ শাহাজাহানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী রোববার বিকেলে আন্দিরপাড় বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স্থানীয় বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবকদল নেতা মোঃ হেলালের সঞ্চালনায় ওই মানবন্ধনে পশ্চিম করপাড়ার প্রস্তুতকৃত সকল ভূয়া ভোটার বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ভোটার তালিকা প্রস্তুত করন কমিটির সমন্বয়ক মোঃ আবদুল মতিন, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, মনির হোসেন রিপন, মোঃ রুবেল সহ অনেকেই। এসময় বক্তারা জানান, ওয়ার্ড:
আরও পড়ুন
রামগঞ্জে বসতবাড়িতে পোল্ট্রি ফার্ম দুর্গন্ধে অর্ধ শতাধিক মানুষের অসহনীয় জীবন-যাপন

রামগঞ্জে বসতবাড়িতে পোল্ট্রি ফার্ম দুর্গন্ধে অর্ধ শতাধিক মানুষের অসহনীয় জীবন-যাপন

আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ পরিবেশ আইনকে উপেক্ষ করে লক্ষ্মীপুরের রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের করিম উদ্দিন বেপারী বাড়িতে গড়ে তোলা হয়েছে পাশাপাশি বিশালকার দু’টি পোল্ট্রি ফার্ম। স্থানীয় জনমত অগ্রাহ্য করে বাড়ির ওমর ফারুক, মোঃ জহির, এসএম করিব এবং এসএম নজরুল ওই পোল্ট্রি ফার্ম স্থাপন করেছেন। এতে করে ওই বসতবাড়ির শিশু বৃদ্ধসহ ৮ পরিবারের অর্ধশতাধিক নারী-পুরুষ ফার্ম দু’টির আবর্জনার গন্ধে বিগত ৫বছর যাবত অসহনীয় জীবন-যাপন করছেন বলে অভিযোগ আনা হয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষে পরিবার গুলোর পক্ষ থেকে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পদক্ষেপ গ্রহনের আবেদন জানানো হয়েছে। সরজমিন পরিদর্শন কালে ভূক্তভোগী ওই বাড়ির বৃদ্ধা নূর জাহান বেগম, মোঃ ইসমাইল হোসেন,:
আরও পড়ুন
ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

ইরান-ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের ওপর আগ্রাসন চালাচ্ছে দীর্ঘ প্রায় দুবছর হলো। নীরিহ ফিলিস্তিনিদের হত্যার পর এবার শকুনদের চোখ পড়েছে ইরানে। ইসলাম বিদ্বেষী ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে সেদেশের সেনারা হামলা চালিয়েছে ইরানে। তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা। জবাবে ইসরায়েলেও শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দুদেশের মধ্যে এখন লেগে গেছে যুদ্ধের দামামা। এই সংঘাত আরো বৃদ্ধি পেলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লেগে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞমহল। এই দুই দেশের সামরিক শক্তিমত্তায় কে এগিয়ে ইরান নাকি ইসরায়েল? গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী সৈন্য সংখ্যার দিক থেকে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে:
আরও পড়ুন
রোজার আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের

রোজার আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের:
আরও পড়ুন
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে যে আলোচনা হলো

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে যে আলোচনা হলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির মিডিয়া সেল এক যৌথ বিবৃতি দেয়। এতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশ সময় দুপুরে হবে। তবে এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন
আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ভারতসহ বিভিন্ন দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা রোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো : * নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। * জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা। * আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা। * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। * হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ:
আরও পড়ুন
রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ

রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ঈদ পরবর্তী আড্ডা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ প্রেসক্লাব সভাপকি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনর সঞ্চালনায় ওই প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাষ্টার আবুল হোসেন, পৌর শাখার সভাপতি এড. হাসান বান্না, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ দেওয়ান মোঃ ইউসুফ, সহকারী সেক্রেটারী মাষ্টার ফয়সাল আহম্মদ,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.