শীর্ষ নিউজ

রামগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্ত ছোট মনু গ্রেফতার

রামগঞ্জে শিশু ধর্ষণে অভিযুক্ত ছোট মনু গ্রেফতার

আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে তারেক রহমান ওরফে ছোট মনু (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার দিবাগত গভীর রাতে পাশ্ববর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দোয়াভাঙ্গা একটি এলাকা থেকে ছোট মনুকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার সকালে ধর্ষক ছোট মনুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে রামগঞ্জ থানার সামনে ধর্ষকের শাস্তির দাবীতে শ্লোগান দিয়ে অবস্থান করে শত শত বিক্ষুব্ধ ছাত্র ও জনতা। বেলা ১২টায় পুলিশের দুইটি গাড়ী ও পুুলিশ পাহারায় গ্রেফতারকৃতকে আদালতে নেয়ার পথে রামগঞ্জ থানা সড়কের:
আরও পড়ুন
রামগঞ্জে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

রামগঞ্জে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫জন সাংবাদিকদের উপস্থিতিতে তিন দিনব্যপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ফ্যাক্ট চেকার পিআইবির প্রশিক্ষক রেদোয়ানুল ইসলামসহ কয়েকজন প্রশিক্ষক সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, সময়সাময়িক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া জার্নালিজমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায়, ধরন-কৌশল-ধাপ ও সোর্স পরিচালনা-বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব কর্তব্য সর্ম্পকে বিশেষ ধারণা দেয়া হয়। গত ১৮ জুলাই সকাল সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বিশেষ অতিথি:
আরও পড়ুন
রামগঞ্জে আদালতে নেয়ার সময় যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ

রামগঞ্জে আদালতে নেয়ার সময় যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রামগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে, আসামি কামরুল হাসান ও অপর আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে অনবরত ডিম নিক্ষেপ করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল হাসান বিএসসি ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বচনে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি রামগঞ্জ পৌর আওয়ামী:
আরও পড়ুন
জুলাই শহীদদের স্মরণে রামগঞ্জে বৃক্ষ রোপণ

জুলাই শহীদদের স্মরণে রামগঞ্জে বৃক্ষ রোপণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‘এক শহীদ, এক বৃক্ষ’ শ্লোগানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরনীয় করে রাখার লক্ষে লক্ষীপুরের রামগঞ্জে ৬ জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সাবির আহমেদ সিফাত, উপজেলা বন কর্মকর্তা প্রণব কুমার মিত্র, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগন। বৃক্ষ রোপন কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ বলেন,:
আরও পড়ুন
গোপালগঞ্জে এ পর্যন্ত যা যা হলো

গোপালগঞ্জে এ পর্যন্ত যা যা হলো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলার ঘটনায় পুরো শহরজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। কারণ শহরের রাস্থায় অবস্থান করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। তারা এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায়। বুধবার (১৬ জুলাই) দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তখন পুলিশকে নির্লিপ্ত থাকতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরই সমাবেশস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা সভায় অংশ নেন। বক্তব্য রাখেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস:
আরও পড়ুন
রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৭৩ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে ওই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল আলম সর্দার। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাত থেকে সর্বোচ্চ আয় দেখানো হয়েছে ৫৮ কোটি ৫৮ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা। উন্নয়ন খাতকে প্রাধান্য দিয়ে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ৬৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা। পৌর প্রশাসনিক:
আরও পড়ুন
তবে কি বিপিএলে দেখা যাবে ‘নোয়াখালী রয়্যালস’?

তবে কি বিপিএলে দেখা যাবে ‘নোয়াখালী রয়্যালস’?

সামাজিক মাধ্যমে বেশ কয়েক বছর ধরে আলোচিত বিষয় ‘নোয়াখালী বিভাগ চাই’। এমনকি এই জেলাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা। এবার ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসরেও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের লন্ডনে অফিস রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন তৈরি রেখেছি। বিসিবি যদি ইতিবাচকভাবে আমাদের প্রস্তাব বিবেচনা করে,:
আরও পড়ুন
সাগরে লঘুচাপ, ৪ বন্দরে সতর্কতা

সাগরে লঘুচাপ, ৪ বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ও লঘুচাপ সৃষ্টির কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এই কারণে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা:
আরও পড়ুন
দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত  প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। ২০০৮ সালে দলটিকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের দলটির নিবন্ধন বাতিল করে সংস্থাটি। এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের দলটির প্রতীক দাঁড়িপাল্লা বাতিল:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কসোভো প্রজাতন্ত্রের বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত লুলজিম প্লানা। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে স্টেট গেস্ট হাউস যমুনায় তারা একে অপরের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল রাষ্ট্রদূত প্লানার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাত। এসময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে তার নিয়োগের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশের ‘জুলাই বিদ্রোহ’-এর চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন। জবাবে কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত প্লানা।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.