প্রধান উপদেষ্টার আমন্ত্রণ, যা বলল বিএনপি
প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন। শুক্রবার (২৪ মে) রাতে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে তিনি এ কথা জানিয়েছেন। সালাহউদ্দিন বলেন, ‘শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই বৈঠকে বিএনপি যোগ দেবে কিনা তা পরে জানানো হবে।’
