শীর্ষ নিউজ

ফেনীতে ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত

ফেনীতে ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত

সারাদেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ফেনী জেলার ৩৭ টি কেন্দ্রে প্রথম দিনের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২২হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। জেলায় প্রথম দিনে ৩৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার সকল কেন্দ্রে পরীক্ষাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার সজীব কান্তি রুদ্র জানান, প্রথম দিনের পরীক্ষায় ৩৩৫ জন অনুপস্থিত ছিল। তান্মধ্যে এসএসসিতে ২১৫ জন, দাখিলে১০৫ জন ও ভোকেশনালে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার ২২টি কেন্দ্রে ১৭ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর:
আরও পড়ুন
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় আজ রবিবার শুরু হয়েছে (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ হাজার ৪৬৫ জন এবং মহিলা ১ লাখ ৭ হাজার ৬৪১ জন। বিভাগওয়ারি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৯৮৭ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ৬৭২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৬০ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, ২০২৩ সনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পরীক্ষা অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
নরসিংদীতে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন,সবাইকে দায়িত্বশীলতা ও কর্তব্য-নিষ্ঠার সাথে কাজ করে ২০৪১ সালের মধ্যেই কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধি সকলকে একসাথে:
আরও পড়ুন
ডুমুরিয়াতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

ডুমুরিয়াতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ

খুলনা প্রতিনিধি: বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে– এই কাঠফাটা রৌদ্রের মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একঝাঁক ছাত্রলীগ কর্মী ২৯ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার অন্তর্গত ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের প্রান্তিক কৃষক মোঃ মফিজ খান ও শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের প্রান্তিক কৃষক মোঃ রহিম শেখ ও ইমদাদুল শেখের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রান্তিক অসহায় কৃষক জানান, তারা বর্তমান আবহাওয়ার বৈরিতা ও শ্রমিকদের চড়া মজুরীর কারণে ক্ষেতের ধান নিয়ে বিপাকে পড়ছিলেন। এসময়:
আরও পড়ুন
রাজশাহীর দুর্গাপুরে মাদকসহ ৫ জন গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে মাদকসহ ৫ জন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দুর্গাপুর হয়ে বাগমারায় পাচার করা হবে এমন সংবাদের খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আনুমানিক ৬ লক্ষ টাকা মুল্যের ৬০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুল ইসলামের ছেলে সাগর আহম্মেদ (২৬) ও একই এলাকার আয়েন উদ্দিনের ছেলে রবিউল আওয়াল (৩৯)। এছাড়া, রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরান তাহেরপুর:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু কাল, থাকছে পূর্ণ নম্বর-সময়

এসএসসি পরীক্ষা শুরু কাল, থাকছে পূর্ণ নম্বর-সময়

সারাদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ এপ্রিল)। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ:
আরও পড়ুন
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১০৬ কক্ষে এ পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, চারুকলা অনুষদের আট বিভাগে কোটাসহ ১৩০টি আসন রয়েছে। এতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৫৪ জন। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২০ মে।
আরও পড়ুন
বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন করেন যিনি

বিনা বেতনে ৫৬ বছর খতিবের দায়িত্ব পালন করেন যিনি

কাউনিয়া উপজেলা টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম আব্দুল করিম ৫৬ বছর ধরে বিনা বেতনে প্রধান খতিবের দায়িত্ব পালন করেন । আজ শুক্রবার টেপামধুপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কমিটি তাকে বিদায় সংবর্ধনা দেয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, অ্যাডভোকেট আমজাদ হোসেন, কমিটির সদস্য, বর্তমান খতিব, আলেম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে তার সুস্থতা কামনা ও নেক হায়াত দানের জন্য দোয়া করা হয়। মসজিদ কর্তৃপক্ষ বলেন, তিনি ১ জানুয়ারি ১৯৬৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ৫৬ বছর ওই মসজিদের প্রধান খতিব হিসেবে অতি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি:
আরও পড়ুন
ছাত্রলীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: আনোয়ার খান এমপি

ছাত্রলীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষা অর্জনে বেশি সময় ব্যয় করার আহবান জানিয়ে বলেন, ছাত্রলীগের মূলনীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি। তাই ছাত্রলীগকে শিক্ষার আলো জ্বালিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে প্রগতির মধ্য দিয়ে। প্রত্যেক ছাত্রলীগ কর্মীদের নিজ নিজ এলাকায়, গ্রামে, মহল্লায় কোন অক্ষরজ্ঞানহীন লোক আছে কিনা তার খোঁজ নিতে হবে এবং নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে হবে। এজন্য সবাইকেই একযোগে কাজ করতে হবে যেন বাংলাদেশ দ্রুত নিরক্ষরতামুক্ত হয়।' তিনি বলেন, আজ ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে একত্রিত করতে পেরেছে ছাত্রলীগ। ঠিক এভাবেই আগামী নির্বাচনে দলবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে:
আরও পড়ুন
রামগঞ্জে ডাঃ হারেছ জাতীয় পার্টি থেকে বহিস্কার

রামগঞ্জে ডাঃ হারেছ জাতীয় পার্টি থেকে বহিস্কার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রাগগঞ্জ দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও ৬নং লামচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ হারেছ মিয়াকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ২৭ অক্টোবর রাতে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সমম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও রামগঞ্জ উপজেলা জাতীয় আহবায়ক মাহমুদুর রহমান মাহমুদ এবং সদস্য সচিব তোফায়েল আলম মনু দলীয় স্বাক্ষরিত পেডে ঘোষনার মাধ্যমে ডাঃ হারেছ মিয়াকে বহিস্কার করা হয়। এ ব্যাপারে জাতীয় পার্র্টির বহিস্কৃত নেতা ডাঃ হারেছ মিয়া জানান, মাহমুদ তোফায়েল আমাকে বহিস্কার করার কে। তাদের নিস্ক্রীয় কর্মকান্ডের কারনে নতুন করে কমিটি করেছি। প্রতিদিনই আমি প্রোগরাম করছি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.