নেত্রকোণায় শঙ্কা কাটিয়ে স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলছেন
নেত্রকোণা প্রতিনিধি: নানা প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলছেন নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকরা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে হারভেস্টার মেশিন ব্যাবহারে এরইমধ্যে ৮৫ ভাগেরও বেশি ধান কর্তন সম্ভব হয়েছে। এখন ধান সিদ্ধ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। হাওর বেষ্টিত প্রতিটি গ্রামেই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতেছে পরিবারের শিশু কিশোরসহ বয়স্করা। সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রচন্ড গরম উপেক্ষা করে নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিায়াজুরীসহ বিভিন্ন হাওরে রাত দিন চলছে ধান কাটাই ও মারাই কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। হাওর গুলোতে সরকারের ভর্তুকি মূল্যে ৭শত ৩০টি হারভেস্টার মেশিনে ধান কাটায় এরমধ্যে সিংহভাগ ফসল ঘরে তুলতে:
