শীর্ষ নিউজ

টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

টিকে থাকার শেষ লড়াইয়ে কমলাপুর স্টেশনের কুলিরা

দীর্ঘ ৯ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করছেন নূর ইসলাম। বর্তমানে মুগদায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি লাল রঙের ৩৯ নম্বর কুলির পোশাক পরে কমলাপুরে দায়িত্ব পালন করছেন। যাত্রীদের ভারি মালামাল টেনে সারাদিন পরিশ্রম করেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি আয় করতে পারেন না তিনি। কোনো কোনো দিন ভাগ্য ভালো থাকলে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয়। কিন্তু সেটা কালে ভদ্রেই হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে রোজগার না বাড়ায় সংসার চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন তিনি। করোনা মহামারির সময় কাজ কম থাকায় সংসার চালানোর জন্য পরিচিত জনদের থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন। সেই ঋণ:
আরও পড়ুন
আইপিএলে রোহিতের মাইলফলক

আইপিএলে রোহিতের মাইলফলক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৬তম আসরের ৪২তম ম্যাচে রোববার মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়েলস। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ঐতিহাসিক ১০০০তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই-রাজস্থান। এদিন মুম্বাইয়ের হয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৯০তম ম্যাচ খেলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আইপিএল ক্যারিয়ার শুরু হয় ডেকান চার্জার্সের হয়ে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিন মৌসুম ডেকান চার্জার্সের হয়ে ৪৫টি ম্যাচ খেলেন রোহিত। রোববার ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাইয়ের সাবেক তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডের অনবদ্য এক রেকর্ড ভেঙে দেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজিক হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় পোলার্ডকে টপকে এক নম্বরে উঠে আসেন হিটম্যান। মুম্বাইয়ের হয়ে ১৯০তম আইপিএল ম্যাচ:
আরও পড়ুন
নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে সাগরে ছুটছেন জেলেরা

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে সাগরে ছুটছেন জেলেরা

ইলিশ ধরতে সরকারঘোষিত নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল মধ্যরাতে। তাইতো নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই ইলিশ ধরতে সাগরপানে ছুটে গেছেন হাজারো জেলে। শত-শত নৌকায় করে জেলে ছুটেছেন নদী-সাগরে। এতে কয়েকদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার চাঞ্চল্য ফিরে এসেছে। জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছরই ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুমাস অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করেন। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সেই অভয়াশ্রমের নির্দিষ্ট সময়সীমা ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হয়।:
আরও পড়ুন
মে দিবস আজ

মে দিবস আজ

বৈশাখের তপ্ত দুপুর। কাজে ঘেমে-নেয়ে একাকার শ্রমিকেরা। এ কাজের মজুরি দিয়েই চলে তাদের সংসার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যাওয়া কাজ বিরতিহীনভাবে চলে সন্ধ্যা পর্যন্ত। তাদের অনেকেই মে দিবসের তাৎপর্য জানেন না। শুধু জানেন, তাদের ন্যায্য মজুরির দাবি এখনো উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। আজ সোমবার পহেলা মে; মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়।:
আরও পড়ুন
নেত্রকোণায় ভোগান্তি কমাতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

নেত্রকোণায় ভোগান্তি কমাতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় প্রতিবারের মত এসএসসি পরীক্ষার্থীদের পাশে নেত্রকোণা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ৩০ শে এপ্রিল রবিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের পাশে সকাল থেকে নিরলসভাবে পাশে থেকে কাজ করেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর নেতৃত্বে থাকা ছাত্রলীগের নেতা কর্মীরা।সকাল থেকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়,দত্ত উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে যানজট নিরসন, শিক্ষার্থীদের পানি, কলম, ফাইল নিয়ে পাশে ছিল নেতাকর্মীরা। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সহ সকলে ছাত্রলীগের এসব কার্যক্রমকে সাধুবাদ জানায় ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে পাশে দাঁড়িয়েছে এটি সত্যিই:
আরও পড়ুন
সারাদেশে বৃষ্টি বা ব্রজবৃষ্টির আভাস

সারাদেশে বৃষ্টি বা ব্রজবৃষ্টির আভাস

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।:
আরও পড়ুন
রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার দিবাগত রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একই দিন সবাই যাচ্ছেন না। বরং দুই ভাগে যাচ্ছে পুরো স্কোয়াড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম গ্রুপ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। আর দ্বিতীয় বহর যাবে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে। প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়ানশিপের এই সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করতে ব্যর্থ হয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। দেশটির খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে সিরিজটি আয়োজন করতে পারেনি আইরিশরা। এ কারণে প্রতিবেশী দেশ ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। আগামী ৯, ১২ ও ১৪:
আরও পড়ুন
বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান

বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান

নির্বাচনি প্রচারাভিযানে গিয়ে বিরোধী জোটকে একহাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বিরোধী জোটের প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) দলের নেতা কামাল কিলিকদারোগ্লুকে জঙ্গিগোষ্ঠী পিকেকের পৃষ্ঠপোষক আখ্যায়িত করেছেন। খবর ডেইলি সাবাহর। ইজমির প্রদেশে শনিবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এরদোগান এ কথা বলেন।আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দুই মেয়াদের মধ্যে এরদোগানের কাছে এবারের নির্বাচন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ— অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি। এ ছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমা গণমাধ্যমের প্রপাগান্ডা। সব মিলিয়ে আগামী ১৪ মের নির্বাচন এরদোগানের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে অনেকেই মনে:
আরও পড়ুন
জাহাঙ্গীরের মনোনয়ন পত্র বাতিল

জাহাঙ্গীরের মনোনয়ন পত্র বাতিল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩০ এপ্রিল) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুর সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই চলছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, জাহাঙ্গীর আলম মেয়র পদে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই:
আরও পড়ুন
খুড়িয়ে খুড়িয়ে চলছে শ্রীপুর শাপলা সিনেমা হল

খুড়িয়ে খুড়িয়ে চলছে শ্রীপুর শাপলা সিনেমা হল

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ শাপলা সিনেমা হল দর্শকের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। শ্রীপুর উপজেলার মধ্যে তিনটি সিনেমা হল ছিল তারমধ্যে মাওনা চৌরাস্তায় বনরুপা হল ও বরমী বাজারে অবস্থিত সাগরিকা সিনেমা হল দুটি দর্শকের অভাবে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলার মধ্যে একমাত্র সচল শাপলা সিনেমা হলটিও দর্শকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা যায় হুসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর শাপলা সিনেমা হল উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ধীরাজ মালাকার সিনেমা হলটি শুভ উদ্বোধন করেন। আব্দুর রউফ ঢালী প্রযোজিত, মমতাজ আলী পরিচালিত (ওয়াসীম কবরী শাবানা):
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.