হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এডিট করার উপায়
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চমকপ্রদ ফিচার এনেছে। এই ফিচারের মাধ্যমে সেন্ড করা মেসেজও এডিট করা যাবে। মার্ক জুকারবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে এই ফিচারের একটি স্ক্রিনশট পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। মার্ক জুকারবার্গের এই পোস্টে যে সব কমেন্ট এসেছে তা দেখে বোঝা যাচ্ছে ফিচারটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ইউজাররা। কিছুদিন আগেই ব্যক্তিগত চ্যাট লক করে রাখার জন্য বিশেষ চ্যাট লক ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। তার রেশ না কাটতেই এবার এডিট ফিচার নিয়ে হাজির সংস্থা। এই ফিচারের সুবিধা হল কেউ যদি মেসেজ পাঠিয়ে মনে করেন এটি এডিট করা দরকার তা করতে পারবেন, তবে মেসেজ এডিট করার জন্য নির্দিষ্ট সময় রেখেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে:
