জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

শেয়ার

ওমানে শুরু হওয়া জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলছে বাংলাদেশ। মঙ্গলবার সালালাহ শহরে স্বাগতিক ওমানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের যুবারা। জুনিয়র টুর্নামেন্টেও ওমান বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ। জয়ের জন্য কোচ-অধিনায়কসহ পুরো দলই ছিল আত্মবিশ্বাসী। অভিজ্ঞতা এবং সুযোগ সুবিধায় ওমান এগিয়ে থাকলেও দুর্দান্ত খেলেই তাদের বিপক্ষে জয় তুলে নেয় লাল সবুজ দল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে শুভ সূচনা করে তারা।

ম্যাচ শুরুর পর প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। তবে দ্বিতীয় কোয়ার্টারে জ্বলে ওঠে বাংলাদেশি যুবারা। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

যুবাদের হয়ে ২২ মিনিটে তাসিন আলির পর ২৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জাহিদ হোসেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোলই না হওয়ায় বাংলাদেশ মাঠ ছাড়ে ২-০ গোলের জয় নিয়ে। পরের ম্যাচে যুবাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।

দশ দলের এ আসরে এবার বাংলাদেশ আছে বি গ্রুপে। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। আর এ আসরের শীর্ষ তিন দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.