২২০ কেন্দ্রে টেবিল ঘড়ি এগিয়ে ১৭ হাজার ভোটে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২২০ কেন্দ্রের ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পিছিয়ে রয়েছেন ১৭ হাজারের বেশি ভোটে। দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ২২০ কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন এক লাখ ১৮ হাজার ২৮৩ ভোট। আর নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন এক লাখ এক হাজার ৫৪৬ ভোট। বৃহস্পতিবার সকাল আটটায় সব কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। শুরুর দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনে সহিংসতার কোনও:
