শীর্ষ নিউজ

রাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর পদে চাচার বিপক্ষে ভাতিজা

রাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর পদে চাচার বিপক্ষে ভাতিজা

ফরিদ আহমেদ আবির, রাজশাহী, একই বাড়িতে, একই হাড়িতে খাওয়া ও বসবাস। আবার একই সংগঠনের সতীর্থ সহযোদ্ধাও তারা। কিন্তু পদ বা ক্ষমতার আশায় আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কাউন্সিলর পদে চাচার বিপক্ষে দাঁড়িয়েছেন ভাতিজা। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। ঘটনাটি রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে। এখানে মোট প্রার্থী তিনজন। এরা হলেন- বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীম, মহানগর যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম ফারুক ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান (রয়েল)। জানা গেছে, রায়হানুর রহমান হলেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর ছোট ছেলে। রমজান আলীর সৎ মায়ের ছেলে হলেন গোলাম ফারুক। রাজশাহী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে রমজান আলীর:
আরও পড়ুন
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ১,৪১৬ জন

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ১,৪১৬ জন

ইবি সংবাদদাতা: ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামীকাল শনিবার (২৭ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১,৪১৬ জন। জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র একটি ভবনে (ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন) অংশ নেবে ১,৪১৬ জন পরিক্ষার্থী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে মেইন গেট এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে:
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। সংষর্ঘের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতাল,লক্ষ্মীপুর সদর স্বাস্থ্য কমপ্লক্সে ও নোয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিন আঠিয়া বাড়িতে। আহতরা হলেন আঠিয়া বাড়ির মৃত মিজানুর রহমানের স্ত্রী নুরুন নাহার,তার মেয়ে সামছুন নাহার শ্যামলী, মারজাহান আক্তার মিলি,আফসানা মীম,ইতি আক্তার, আঃ রহমানের স্ত্রী নূর জাহান,ছেলের বৌ রুমী আক্তার, মেয়ে প্রিয়া ও পায়রা আক্তার সহ ১০জন আহ হয়েছেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই আবদুল বারী সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন:
আরও পড়ুন
ইবির পরিসংখ্যান বিভাগে তিন দিনব্যাপী সি প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

ইবির পরিসংখ্যান বিভাগে তিন দিনব্যাপী সি প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী সি প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে এবং আইটি সোসাইটির সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ভবনের পরিসংখ্যান বিভাগের ২০৩ নং কক্ষে অনুষ্ঠিত হয়। জানা যায়, গত মঙ্গলবার (২৩ মে) থেকে বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত তিন দিনে মোট পাঁচটি সেশনে প্রোগ্রামিং কর্মশালায় অংশগ্রহণ করে পরিসংখ্যান বিভাগের ১৩০ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের আইটি বিষয়ক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি’র সদস্যরা এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে। শেষ দিন বৃহস্পতিবার (২৫ মে) দিনব্যাপী কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার কর্মশালার দুইটি পর্বের প্রথম পর্ব সকাল ১০ টা থেকে ১২.:
আরও পড়ুন
জাপানে বন্দুক হামলায় নিহত ৪

জাপানে বন্দুক হামলায় নিহত ৪

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিল। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন। হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার:
আরও পড়ুন
মানুষের মাঝে সাম্য বা মৈত্রী থাকা প্রয়োজন

মানুষের মাঝে সাম্য বা মৈত্রী থাকা প্রয়োজন

মনে করেন, মানুষের মাঝে সাম্য বা মৈত্রী থাকা প্রয়োজন। এক্ষেত্রে কোন অবস্থায় ধর্মীয় অনুভূতির মাধ্যমে মানবতাকে পরাজিত করা যাবে না। কবি ধর্ম-জাতি ও সম্প্রদায় ভেদাভেদ উপেক্ষা করেন। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ভুলে সমাজের সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। কবির ভাষায়- তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান/ সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ/ তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার/ তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। ধর্ম বিষয়ে অপব্যাখ্যা ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের ধর্মের নামে মনগড়া নিয়ম নীতির বিরুদ্ধে কবির ক্ষোভ প্রকাশ পায় ‘মানুষ’ নামক কবিতায়। কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে শ্রমিক

লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে শ্রমিক

লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের (কামড়) ছোবলে মো. বাহার উদ্দিন (২৭) নামের এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. বাহার উদ্দিন পৌরসভার (১০নং ওয়ার্ড) দক্ষিণ মজুপুর গ্রামের মোস্তফার ছেলে ও পেশায় ট্রাকের শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাহার উদ্দিন জানান, সন্ধ্যার পর বাড়ির পাশে টেটা দিয়ে মাছ করতে গেলে হঠাৎ আমার বাম-পায়ে সাপে ছোবল দেয়। রক্ত বের হয়েছে। তাই সঙ্গে-সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসলাম। ডাক্তার দেখার পর ভর্তি দিয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, পায়ের চিহ্ন দেখে মনে হয়েছে সাপের (ছোবল) কামড়। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০ কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
আরও পড়ুন
প্রাপ্ত কেন্দ্র : ৪৫০, আজমত উল্লা : ১৮৫৩৭৯ জায়েদা খাতুন : ২০৫৪১৩

প্রাপ্ত কেন্দ্র : ৪৫০, আজমত উল্লা : ১৮৫৩৭৯ জায়েদা খাতুন : ২০৫৪১৩

সারাদেশের মানুষের চোখ এখন গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ফলাফলের দিকে। এবারের নির্বাচনে কে জয়ী হবেন? কে হচ্ছেন গাজীপুরের নগরপিতা। নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৪৫০ কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩ ভোট।
আরও পড়ুন
৪২৬ কেন্দ্রে ১৩ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন

৪২৬ কেন্দ্রে ১৩ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ইতোমধ্যেই বেসরকারিভাবে ৪২৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ১ লাখ ৮৭ হাজার ৭০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। পাশাপাশি ১ লাখ ৭৪ হাজার ৫০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা। এই হিসেবে এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছে টেবিল ঘড়ি। বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১১টার দিকে ৪২৬ কেন্দ্রের এই ফলাফল জানা গেছে। এর আগে একই দিন সকাল ৮টা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.