বানিয়াচংয়ে ব্যারিস্টার সুমন ও এড. রুয়েলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন একাদশ ও এডঃ ময়েজউদ্দিন শরীফ রুয়েল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। খেলায় ব্যারিস্টার সুমন একাদশকে ২-১ গোলে রুয়েল একাদশ পরাজিত করে জয়লাভ করেছে। শনিবার (২৭ মে) বিকাল ৪টায় বানিয়াচং উপজেলার লোকনাথ রমনবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। খেলাশেষে বক্তব্যে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, যে জন্মস্থানের পক্ষে খেলে তাকে হারানো যায়না। আজকে যার সাথে আমি খেলতে এসেছি সে বানিয়াচংয়ের সন্তান তাকে আমি হারাতে পারি নাই। বানিয়াচং উপজেলার খেলার মাঠ প্রসঙ্গে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে মাঠ সংস্কার করার জন্য আহবান জানিয়েছেন। নতুবা তিনি:
