আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের চেয়াররম্যান ফয়েজুল্লাহ জিসানের বিরুদ্ধে একটি ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালানো নিয়ে আজ বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান জানান,নির্বাচনের পর হইতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীদের সকল অপকর্ম রোধ কল্পে একটি মাদক মুক্ত সমাজ গঠনে নানা প্রদক্ষেপ গ্রহন করেন। সকল অপরাধ কর্মকান্ড রোধ করতে চেয়ারম্যান নিজে সরাসরি উপস্থিত থেকে সামাজিক ভাবে এলাকায় জনসাধারনদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। এলাকায় সন্ত্রাস,মাদক,ইভটিজিং সহ নারী নির্যাতন রোধ হয়েছেন বলেও তিনি জানান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে দুস্কৃতিকারীরা তাদের হীন স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চেয়ারম্যানকে জড়িয়ে একটি মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে । যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত । তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকের সকল অপপ্রচার বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি।
সম্মেলনে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসময় আরো বক্তব্য রাখেন,লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, যুবলীগের সভাপতি এমরান হোসেন, সাধারন সম্পাদক হারুনুর রশিদ,ছাত্রলীগের সভাপতি জাকারিয়া রিজভী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পানপাড়া বাজার কমিটির সাধারন সম্পাদক মাহফুজ আলম,প্যানেল চেয়ারম্যান আমির হোসেন,পানপাড়া বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ,ইউপি সদস্য ইউসুফ হোসেন,আবুল কাশেম আব্দুল কুদ্দুস,শামসুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ প্রমুখ।
