শীর্ষ নিউজ

মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা,  বাবা গ্রেপ্তার

মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে চুবিয়ে জান্নাতুল আরিফা আক্তার (৯) নামে এক শিশুকে নিজ হাতে হত্যা করেছে বাবা। গতকাল শনিবার (২৪ জুন) রাতে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাবা টিপু মিয়াকে (৩৭) আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসে। গ্রেপ্তার টিপু মিয়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের দিকে পারিবারিক কলহের জেরে টিপু মিয়ার সঙ্গে তার স্ত্রী রোমানা আক্তারের বিচ্ছেদ ঘটে। ওই সময়ে জান্নাতুল আরিফা আক্তারের বয়স ছিল ৯ মাস। পরে টিপু মিয়া আবার বিয়ে করলে সেখানে আরও দুই মেয়ের জন্ম হয়। প্রথম:
আরও পড়ুন
বরগুনায় পুলিশি প্রভাবে দোকান দখল

বরগুনায় পুলিশি প্রভাবে দোকান দখল

বরগুনা প্রতিনিধি : বরগুনায় পুলিশি প্রভাব খাটিয়ে ক্রয়কৃত জমিতে করা স্যানিটি দোকান ঘরে হামলা ও জোরপূর্বক মালামাল ফেলে দিয়ে দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠছে প্রভাবশালী এক হোটেল ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবি করে রবিবার (২৫ জুন) দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দোকানী জাফর হোসেন ও তার ক্রয়কৃত জমির মালিক গোলাম রসুল। এর আগে বুধবার (২১জুন) সন্ধ্যায় বরগুনার সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ চৌমুহনী নতুন বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে দোকান মালিক জাফর হোসেন অভিযোগ করেন, আমি রায়ভোগ চৌমুহনী নতুুন বাজারে পাঁচ বছর আগে গোলাম রসুল ও মুস্তাফিজুর রহমানের কাছ থেকে ওই জমি ক্রয় করি। তার তিন:
আরও পড়ুন
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি উচ্চারণে মক্কা থেকে মিনায় যাত্রার মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। রোববার (২৫ জুন) ফজরের পর হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। ভেদাভেদ ভুলে আল্লাহর সান্নিধ্য অর্জনের উদ্দেশ্যে প্রায় ২০ লাখ মানুষ কাবা প্রান্তরে জড়ো হয়েছেন। সৌদি আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশসহ ১৬০ দেশ থেকে ১৬ লাখ পাঁচ হাজার মুসল্লি হাজির হয়েছেন মক্কায়। এর সঙ্গে সৌদি আরবের আরও চার লাখের বেশি মুসল্লি অংশ নেবেন হজে। সৌদি আরবে ২৭ জুন (০৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হওয়ার পর ২৮ জুন (১০ জিলহজ) পালন হবে ঈদুল আযহা। আরবি মাসের ১২ জিলহজ তারিখ শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের:
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবু তাহের আহত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবু তাহের আহত

স্টাফ রিপোর্ট: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবু তাহের আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের দৈনিক মানব জমিন এর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং পল্লী নিউজ এর স্টাফ রিপোর্টার ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। এছাড়া পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত আবু তাহের বলেন, বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে মোটারসাইকেলে যোগে অফিসে ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে একটি শিশু দৌড়ে রাস্তাপার হচ্ছিল। এসময় ওই শিশুকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলে থেকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার:
আরও পড়ুন
বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সচেতনামূলক  র‍্যালি

বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সচেতনামূলক র‍্যালি

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর পৌরসভায় দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে সংযোজিত নতুন পাঁচটি গার্ভেজ সিএনজি উদ্বোধন ও সচেতনামূলক র‍্যালি করে লক্ষীপুর পৌরসভা। শনিবার (২৪ জুন) সকালে লক্ষ্মীপুর পৌরসভার সামনে থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষীন করে,এসময়ে জনসচেতন মূলত মাইকিং করা হয়। তার আগে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে সংযোজিত নতুন পাঁচটি গার্ভেজ সিএনজি উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। র‍্যালি এবং উদ্বোধনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম বুলু, নন্দন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, পৌর কাউন্সিলর জসীম উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা - কর্মচারী বৃন্দ।
আরও পড়ুন
পিয়ারাপুর বাজারে যেন হচ্ছে আমের বৃষ্টি

পিয়ারাপুর বাজারে যেন হচ্ছে আমের বৃষ্টি

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে আমের কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। এই যেন আমের বৃষ্টি । প্রতিদিনই ভোর থেকে বিকেল পর্যন্ত বাজারের আল্লার দান বানিজ্যলয় আড়ত থেকে নানা জাতের আম ক্রয়-বিক্রয় হয়। শনিবার (২৪ জুন) লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে দেখা গেছে, আম বিক্রির ধুম। একদিকে আড়তদাররা দেশের বিভিন্ন স্থান থেকে আম নিয়ে আসছেন। আরেকদিকে সেসব আম বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। এতে বাজারের চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা আমের মিষ্টি ঘ্রাণ। আমের বাড়তি দাম নিয়ে তেমন অভিযোগ না থাকলে ও সাধারণ ক্রেতারা বলছে সিজন অনুযায়ী আমের দাম আরেকটু কম হওয়ার কথা। এই সম্পর্কে ব্যবসায়ীরা জানান, এই বাজারে প্রতিদিন ১৮০০ - ২০০০ মণ আম:
আরও পড়ুন
নরসিংদীতে ঘরে ঢুকে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীতে ঘরে ঢুকে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের জিনারদীতে বসত ঘরে মিলল বিনা মিত্র (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর মরদেহ। শনিবার (২৪ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি এলাকার বসতঘর থেকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে, শুক্রবার রাতে ঘরের ভিতরে ঢুকে কে বা কারা বিনা মিত্রকে ছুরিকাঘাতে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। নিহত কলেজ ছাত্রী বরাব গ্রামের মুকুল চন্দ্র মিত্রের মেয়ে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি। নিহতের পরিবারের বক্তব্যের বরাত দিয়ে জিনারদী ইউপি মেম্বার জয়ন্ত দাস জানান, বিনা মিত্র ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজর দ্বিতীয় বর্ষের ছাত্রী।:
আরও পড়ুন
রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহী প্রতিনিধি: ভাড়াটে ক্যাডার বাহিনী নিয়ে আপন খালার জমি দখল ও হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের সেই বিতর্কিত এএসআই আশরাফুল ইসলাম সহ ৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এজাহার নামীয় আসামীরা ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জুন দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৯/৭৫। এজাহার নামীয় আসামীরা হলেন, পুলিশের এএসআই আশরাফুল ইসলাম, তাঁর ছেলে আকাশ ও ভাড়াটে ক্যাডার শরিফুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন বিকেলে দুর্গাপুর পৌর সদরের পূর্ব সিংগা গ্রামের মৃত আবু হানিফের স্ত্রী রাবেয়া বেগমের জমি দখল:
আরও পড়ুন
শামিনকে গ্রেফতারে জঙ্গি দমনের বড় অধ্যায়ের অবসান : সিটিটিসি

শামিনকে গ্রেফতারে জঙ্গি দমনের বড় অধ্যায়ের অবসান : সিটিটিসি

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তথা সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মনে করছেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে গ্রেফতারের মধ্য দিয়ে জঙ্গি দমনের ক্ষেত্রে একটি বড় অধ্যায়ের অবসান হলো। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মত দেন। এর আগে শুক্রবার শামিনকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, এ নিয়ে শামিন তিনবার গ্রেফতার হলেন। ‘শুক্রবার গ্রেফতারের সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, আইডির ডেটোনেটর, জেল এক্সপ্লোসিভসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়,’ বলেন আসাদুজ্জামান। সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর বন্দি থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হুজি,:
আরও পড়ুন
ঘুম থেকে ওঠার  পরেও ঘুম আসে? কী খাবেন

ঘুম থেকে ওঠার পরেও ঘুম আসে? কী খাবেন

রাতে ঠিকঠাক ঘুম হয়েছে। একবারও ঘুম ভাঙেনি। তবু সকালে উঠে কাটছে না ক্লান্তি। ঘুম থেকে ওঠার পরও ফের ঘুমে জড়িয়ে আসছে চোখ।– এমন পরিস্থিতিতে পড়েছেন অনেকেই। সবসময় ঘুম পাওয়ার নেপথ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি। কাজের চাপ, ব্যস্ততা, সময়ে খাবার না খাওয়া, শরীরচর্চার অভাব— এসব কারণেই মূলত দুর্বলতা তৈরি হয়। কাজের চাপে নিজের দিকে নজর দেওয়ার সময় পান না অনেকে। দীর্ঘ সময়ের অনিয়মে দুর্বল লাগা অস্বাভাবিক নয়। ঘুমভাব দূর করতে ভরসা রাখতে পারেন কয়েকটি খাবারে। কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে যা খেলে শরীর চনমনে থাকে। জেনে নিন বিস্তারিত- ড্রাই ফ্রুটস নানা উপকারিতায় ভরপুর ড্রাই ফ্রুটস। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শারীরিক দুর্বলতা কাটাতে এর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.