শীর্ষ নিউজ

সোনাইমুড়ীর নাটেশ্বরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন চেয়ারম্যান কবির  হোসেন খোকন

সোনাইমুড়ীর নাটেশ্বরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন চেয়ারম্যান কবির হোসেন খোকন

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীর ৬ নং নাটেশ্বর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৪৯২ জনকে ১০ কেজি করে চাল ও ১৫০ নারিকেল গাছের চারা হতদরিদ্র অসহায় দুস্হ মাঝে ২৮ জুন সারাদিন ব্যাপী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন ( খোকন)।
আরও পড়ুন
রামগতিতে বড় গরুর চাহিদা কম, খামারীদের মাথায় হাত!

রামগতিতে বড় গরুর চাহিদা কম, খামারীদের মাথায় হাত!

মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ক্রেতাদের চাহিদা না থাকায় বড় গরু বিক্রি না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলেকজান্ডার, বিবিরহাট, কারামতিয়া, রামদয়াল বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যদিকে বড় গরু বিক্রি করতে না পারায় মাথায় হাত উপজেলার অর্ধশতাধিক খামারীর! বিগত দিনগুলোতে অন্যান্য জেলা থেকে পাইকাররা আসলেও এবার তেমনটা দেখা যায়নি। সব মিলিয়ে গরুর বাজার গুলোতে বড় গরুর চাহিদা একেবারেই কম। খামারীরা জানায়, কুরবানীর ঈদের বাকি আর মাত্র একদিন। এ অঞ্চলে মৌসুমী খামারী ও ব্যবসায়ীরা গরু পালন করে থাকেন। গো-খাদ্যের উচ্চ মূল্য, শ্রমিকদের অতিরিক্ত মজুরীসহ নানান কারনে গরু লালন পালন করা বেশ কঠিন:
আরও পড়ুন
কোরবানিকে সামনে রেখে  ব্যস্ত সময় কাটছে কামারদের

কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে কামারদের

মোখলেছুর রহমান ধনু, রামগতি: কোরবানির ঈদ ঘনিয়ে আসছে। এ কারণে কামারের কদরও বাড়ছে। পশুজবাইসহ মাংস ও হাড্ডি কাটার জন্য দা,ছুরি র প্রয়োজন হয়। তাই লোকজন কামারদের দোকানে তাদের দা,ছুরি বানাতে কিংবা শান দিতে তাদের দারস্থ হচ্ছিলো। কামার শিল্পের তৈরি গ্রাম বাংলার গৃহস্থালির কাজে ব্যবহ্রত দ্রব্যাদি কুড়াল,দা,বটি,কোদাল,কাচিঁ,নিড়ানি, খুন্তি, লাংগলের ফলা ইত্যাদির ব্যাপক চাহিদা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে উৎপাদন খরচ পাচ্ছে না কামাররা।বর্তমানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে হাতের তৈরি ওই সব জিনিসপত্র মানুষ বেশী ব্যবহার করছে না। এ কারনেও লোহার ওই উপকরনের প্রতি মানুষের অনীহা দেখা যাচ্ছে। কামার শিল্পে অপরিহার্য অপর উপকরন কয়লার মূল্য বর্তমানে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কোরবানির:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোসলেহ উদ্দিন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোসলেহ উদ্দিন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন। জুন মাসের পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তিনি বিবেচিত হন। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার লক্ষ্মীপুরের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তিনি যথাযথ দায়িত্ব পালন করেন। মোসলেহ উদ্দিন এর আগে কৃতিত্বের সাথে কমল নগর থানা এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর মডেল থানায় ওসি তদন্তসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ নিহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের দুই শিশু কন্যা আশা মনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার:
আরও পড়ুন
আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

আজ মঙ্গলবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেওয়া মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ কণ্ঠে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ (অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসল্লিরা গতকাল মিনায় নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেছেন। সেখানে ফজরের নামাজ পড়ে আজ সূর্যোদয়ের আগেই হাজিদের ঐতিহাসিক:
আরও পড়ুন
ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ভিজিএফ-এর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন ইউপি পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রোববার রাতে কলমা ইউনিয়ন পরিষদে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। সেই সাথে উঠেছে সচিব মোস্তাফিজুর রহমানের কঠোর শাস্তির দাবিও। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়ন বাসীর জন্য ভিজিএফ-এর চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০বস্তা চাল চুরি করে বিক্রি করেন ইউপি পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান। এসময় রাতের আঁধারে ইউপি পরিষদ:
আরও পড়ুন
শ্রীপুরে ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত, চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

শ্রীপুরে ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত, চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

বাবুল খান,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ খন্দকারকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বহুল আলোচিত ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ১০ দিন সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখার) সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ নম্বর:
আরও পড়ুন
ভিভাটেক ২০২৩-এ অপোর ২০২৩ ইন্সপাইরেশন চ্যালেঞ্জের চূড়ান্ত প্রস্তাবনা ঘোষণা

ভিভাটেক ২০২৩-এ অপোর ২০২৩ ইন্সপাইরেশন চ্যালেঞ্জের চূড়ান্ত প্রস্তাবনা ঘোষণা

ভিভা টেকনোলজি ইউরোপের বৃহত্তম স্টার্টআপ এবং প্রযুক্তি ইভেন্ট, যা ১৪ জুন থেকে শুরু হয়ে চার দিন ধরে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে প্রতি বছর বিজনেস লিডার, স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের একত্রিত করে। ২০২৩ অপো ইন্সপিরেশন চ্যালেঞ্জে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা এবং গত বছরের উদ্বোধনী ইন্সপিরেশন চ্যালেঞ্জের কিছু সাফল্যের গল্প তুলে ধরতে টানা দ্বিতীয়বারের মতো এই আয়োজন নিয়ে ফিরে এসেছে অপো। অনুষ্ঠানে অপো টেকনোলজি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এক্সপার্ট রাবিনোভিচ আদি সবার জন্য উন্নত ভবিষ্যত গড়তে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি ২০২৩ অপো ইনস্পিরেশন চ্যালেঞ্জের সর্বশেষ আপডেটগুলো তুলে ধরেন এবং টেকসই ও সহজলভ্য প্রযুক্তিতে বিশেষজ্ঞ বেশ কয়েকটি:
আরও পড়ুন
করারোপ ছাড়াই রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা

করারোপ ছাড়াই রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা ২০২৩-২৪ অর্থবছরের ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। রবিবার (২৫ জুন) বিকেলে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। তবে এই বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বাজেটে রায়পুর শহরে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন মূ্র্যাল নির্মাণ, প্রধান কয়েক সড়ক ভারী সংস্কার, শিশু পার্ক নির্মাণ, নতুন পৌরভবন নির্মাণ, নির্মাণাধীন পৌর সুপার মার্কেটের ২য় ও ৩য় তলা নির্মাণ, কেন্দ্রীয় বাসটার্মিনালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.