শীর্ষ নিউজ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

একটি বিশেষায়িত হার্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। চার দিন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার পর তিনি এ ছাড়পত্র পান। একটি সূত্র এএফপিকে এ তথ্য দিয়েছে। ৯৮ বছর বয়সী সাবেক এ নেতা মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যু পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার ডা. মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে,  নাম প্রকাশ না করার শর্তে সাবেক এ প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহকারী এ তথ্য দিয়েছেন। আরও বিস্তারিত কোনো তথ্য না জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাঁ, মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মাহাথিরের ঘনিষ্ঠ আরেক:
আরও পড়ুন
ফ্লাওয়ারের হাত ধরে শিরোপা খরা কাটবে কোহলিদের?

ফ্লাওয়ারের হাত ধরে শিরোপা খরা কাটবে কোহলিদের?

বর্তমান বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে জাঁকজমকপূর্ণ আসর আইপিএল। ভারতীয় এ টি-টোয়েন্টি লিগের সূচনার পর থেকে সবগুলো মৌসুমেই খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে এখনো পর্যন্ত একবারো শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি বিরাট কোহলির এই দল। পরবর্তী আসর সামনে রেখে এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা। এবার কি তবে ফিরবে কোহলিদের শিরোপা ভাগ্য? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোচ হিসেবে বেশ সফল অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর অধীনেই ২০১০ সালে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার তাকেই নিজেদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  আইপিএলেও ফ্লাওয়ারের রয়েছে বিস্তর অভিজ্ঞতা। গত মৌসুমে ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে। তবে এবার আর তাঁর সঙ্গে চুক্তি নবায়ন:
আরও পড়ুন
মাদ্রাসা ছাত্র হত্যা,লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মাদ্রাসা ছাত্র হত্যা,লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: গত ২৮ জুলাই যুবলীগ,ছাত্রলীগের শান্তি সমাবেশে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা। জেলা সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইউনুস খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না গিয়ে জোর করে ক্ষমতা দখল করে এদেশের মানুষকে শোষণ করছে। বর্তমান সরকার:
আরও পড়ুন
সাবান-শ্যাম্পুর দাম কমিয়েছে ইউনিলিভার

সাবান-শ্যাম্পুর দাম কমিয়েছে ইউনিলিভার

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশের দাম কমিয়েছে। সম্প্রতি বৈশ্বিক বাজারে এসব পণ্যের কাঁচামালের দাম কিছুটা কমায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউনিলিভার বাংলাদেশ ১৫০ গ্রাম লাক্স সাবানের দাম ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা, ১০০ গ্রাম সাবানের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা এবং ১৫০ গ্রাম লাইফবয় সাবানের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করেছে। একইভাবে ৮০ মিলিলিটার ক্লিয়ার কুল স্পোর্ট মেন্থল শ্যাম্পুর দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা, ৮০ মিলিলিটার সানসিল্ক ব্ল্যাকের দাম ১১০ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা, ৮০ মিলি ক্লিয়ার কমপ্লিট অ্যাকটিভ কেয়ারের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা এবং ৮০ মিলি:
আরও পড়ুন
বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলি-গলি

বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলি-গলি

বৃষ্টি ও জলজটে একাকার চট্টগ্রামের নিম্নাঞ্চল। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি।ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি এখন সড়কে।  এতে বেড়েছে জনদুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে। আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা:
আরও পড়ুন
রাজিবপুরে বিদ্যুতের সুষম বন্টনের দাবীতে বিক্ষোভ

রাজিবপুরে বিদ্যুতের সুষম বন্টনের দাবীতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্যুতের সুষম বন্টনের দাবীতে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বটতলায় গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজিবপুর এলাকাবাসী। দীর্ঘদিন যাবৎ নানাবিধ সমস্যায় বিদ্যুৎ সরবরাহর ঘাটতি রয়েছে। পার্শ্ববরতী জেলার কাউনিয়ারচর, সানন্দবাড়ী, পাথরেরচর এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ যে পরিমাণে দেয়া হয় সেই পরিমাণ বিদ্যুৎ রাজিবপুর উপজেলায় দেয়া হয় না। তাই রাজিবপুরবাসীর দাবী সমহারে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। 'কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না' এমন শ্লোগানে বিক্ষোভ করেন রাজিবপুরবাসী। সমহারে বিদ্যুৎ বন্টণ না হলে কঠোর আন্দোলন এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। এসময় বক্তব্য দেন শ্রমিক সংঠণের নেতা ও সাবেক ইউপি সদস্য:
আরও পড়ুন
রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ­্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ­্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় একটি কার্গো:
আরও পড়ুন
বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দুপুরের দিকে এ চিত্র দেখা যায়। এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ । সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন। আয়োজকরা জানান, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হচ্ছে শুক্রবার (০৪ আগস্ট)।  ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধনও করবেন ববিতা। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র। বিষয়টি নিয়ে ববিতা বলেন, যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে।:
আরও পড়ুন
ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি: তথ্যমন্ত্রী

ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরো বেশি মারাত্মক বিএনপি।’ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগের আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘এডিস মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। মন্ত্রী  বলেন, ‘করোনার মহামারিসহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারিতে মানুষের পাশে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.