শীর্ষ নিউজ

‘অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি: সাদিয়া আয়মান

‘অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছি: সাদিয়া আয়মান

কিছুদিন আগেই ‘এমন একটা তুমি চাই’ শিরোনামে নতুন একটা নাটকের শুটিং শেষ করেছেন সাদিয়া আয়মান। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। এর আগে এই অভিনেতার সঙ্গে ‘ফুলের নামে নাম’ দিয়ে দর্শকমহলে তুমুল পরিচিত পান সাদিয়া। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ নাটকটিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর চতুর্থবারের মতো একসঙ্গে জুটি বাঁধেন তারা। সাদিয়া আয়মান বলেন, ‘‘ফুলের নামে নাম’ কাজটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এটি দিয়েই আমি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। এরপর তৌসিফ ভাইয়ার সঙ্গে আরও দুটি কাজ করা হয়। এবার আরেকটা করলাম। এই গল্পটাও বেশ সুন্দর। দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস।’ গেল ঈদে প্রায় ডজনখানেক নাটকে দেখা গেছে:
আরও পড়ুন
চুল পড়া বন্ধ করবে যে তেল, সহজ সমাধান

চুল পড়া বন্ধ করবে যে তেল, সহজ সমাধান

আমাদের দেশে চুল পড়া সমস্যা কোনো নতুন নয়। বিশেষ করে নারীদের এ সমস্যা প্রকট। তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে হলে ব্যবহার করতে পারেন সরিষার তেল। নিয়মিত ব্যবহারে চুলে নিয়ে আসবে প্রাকৃতিক জৌলুস। পাশাপাশি কমবে চুল পড়াও। সরিষার তেলে আলফা ফ্যাটি অ্যাসিড থাকায় এই তেল ব্যবহারে চুলের স্বাস্থ্য ভালো থাকে ও কন্ডিশনারের কাজ করে। ফলে চুল দ্রুত বাড়ে। চুলে নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে। সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন মিনারেল ও ভিটামিন এছাড়াও থাকে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম । যা চুল লম্বা হতে সাহায্য করে। তাই চুল রুক্ষ, শুষ্ক ও:
আরও পড়ুন
শোকাবহ আগস্ট: লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ডে সভা ও দোয়া অনুষ্ঠান 

শোকাবহ আগস্ট: লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ডে সভা ও দোয়া অনুষ্ঠান 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর ৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ শুক্রবার (৪আগস্ট) দক্ষিন বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোকাহত আগস্ট-২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা মহি উদ্দিন বকুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা।  উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ছৈয়দ আহাম্মদ পটোয়ারী, সাধারন সম্পাদক এড.জহির উদ্দিন বাবর, স্বেচ্ছা-সেবকলীগের সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, শাহাজান কামাল, জাকির হোসেন ভুঁইয়া আজাদ, পৌর আওয়ামীলীগ নেতা:
আরও পড়ুন
রামগতিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

রামগতিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রামগতিতে ঐশ্বর্যদাস জুঁই (১৬) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের সাত ঘন্টা পর ঢাকা সোনারগাঁও থানা এলাকা থেকে উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১ টায় তাকে উদ্ধার করা হয়। এঘটনায় মো. এনাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা করায় বাদীর পরিবার চরম হুমকিতে রয়েছে। রামগতি থানার এএসআই মো. দেলোয়ার জানান, স্কুলছাত্রী ঐশ্বর্যদাস জুঁই চরসেকান্তর সফিক একাডেমী উচ্চবিদ্যালয়ের ছাত্রী। স্কুলের আসা যাওযার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন পৌরসভা ছাত্রলীগনেতা এনাম। বৃহস্পতিবার ঘটনার দিন বিকেলে আলেকাজান্ডার থেকে সিএনজি যোগে চৌমুহনী নিজ বাড়িতে যাওয়ার সময় রামদয়াল বাজার সংলগ্নে পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা:
আরও পড়ুন
শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পান্না কায়সারের দাফন রোববার

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পান্না কায়সারের দাফন রোববার

সাবেক সংসদ সদস্য ও শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারকে চিরনিদ্রায় শায়িত করা হবে আগামী রোববার (৬ আগস্ট) রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। পান্না কায়সারের প্রথম জানাজা শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজাদ মসজিদে জানাজা শেষে বেলা পৌনে ৩টার দিকে পান্না কায়সারের মরদেহ রাজধানীর নিউ ইস্কাটনের গাউস নগর আবাসিক এলাকার বাসায় নেওয়া হয়। সেখানে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সাহিত্যিক, শিল্পী, প্রকাশকসহ সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হেলসের বিদায়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হেলসের বিদায়

৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস। গত বছরের নভেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে তিনি সর্বশেষ খেলেছিলেন। গত ৯ মাস ধরে দলে তার অবস্থান নিয়ে আলোচনা চলছিল, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় নিয়মিতই দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই মারকুটে ব্যাটারকে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হেলস লিখিত এক বিবৃতির বরাত দিয়ে ইএসপিএন বলছে, ‘তিন ফরম্যাট মিলিয়ে ১৫৬টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের বিষয়। এখানে আমি কিছু স্মরণীয় মুহূর্ত এবং ফ্রেন্ডশিপ গড়েছিলাম যা সারাজীবন বজায় থাকবে। তবে মনে হচ্ছে এখনই এগিয়ে যাওয়ার সঠিক সময়।’ ইংলিশ ওপেনার আরও:
আরও পড়ুন
রামগতিতে পল্লীবিদ্যুতের অফিস সহায়কের কাছে জিম্মী গ্রাহক

রামগতিতে পল্লীবিদ্যুতের অফিস সহায়কের কাছে জিম্মী গ্রাহক

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পল্লীবিদ্যুতের জোনাল অফিসে অফিস সহায়ক ছালাউদ্দিনের কাছে জিম্মী হয়ে পড়েছে সেবাগ্রহীরা। মোটা অংকের টাকার বিনিমযে অবৈধ মিটার সংযোগ দেওয়া ও গ্রাহক হয়রানি, অশালীন আচরণ ও হুমকি ধ্বমকি দেওয়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এমন অভিযোগ অতিপুরনো। বিশেষ করে অফিস সহায়ক ছালাউদ্দিন এমন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এর আগেও তাকে নানা অনিয়ম কান্ডে জড়িত থাকায় নতুন জায়গায় বদলি করা হয়। কর্তাদের একটি চক্রের সাথে গোপন আঁতাত করে আবারও এখানে যোগদান করেন তিনি। অফিসে তার নিজ দায়িত্ব ফাঁকি ও নানা অনিয়ম যেন ডাল-ভাতে পরিণত। এদিকে ইন্সপেক্টরের রুমে চেয়ার না থাকায় সেবাগ্রহীরা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে:
আরও পড়ুন
বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২জনকে হত্যা

বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২জনকে হত্যা

বরগুনা প্রতিনিধি: বরগুনায় সদর উপজেলার ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত দুই শিশু হাফিজুর (১৩) ও তাইফা (৩)। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান। তিনি আরো বলেন, আয়লা-পাতাকাটা ইউনিয়নের কেওড়াবুুনিয়া গ্রামের আবু পহলানের ছেলে অভিযুক্ত ইলিয়াস পহলান (৩০)কে আটক করা হয়েছে। জানা গেছে, গভীর রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া আহত নারী রিগান(৩০)কে কুপিয়ে জখম করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আঃ হালিম:
আরও পড়ুন
মঙ্গলবার থেকে শুরু এইচএসসির প্রবেশপত্র বিতরণ

মঙ্গলবার থেকে শুরু এইচএসসির প্রবেশপত্র বিতরণ

আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে। স্ব স্ব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রবেশপত্র বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। শুক্রবার (৪ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গল ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ,:
আরও পড়ুন
বিচার বিভাগকে দলীয় আঙিনা বানিয়ে ফেলেছিল বিএনপি : কাদের

বিচার বিভাগকে দলীয় আঙিনা বানিয়ে ফেলেছিল বিএনপি : কাদের

বিচার বিভাগকে বিএনপি দলীয় আঙিনায় রূপান্তরিত করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান, বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য দুরভিসন্ধিমূলক। অিাজ শুক্রবার (৪ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঔদ্ধত্যপূর্ণ এবং সংবিধানবিরোধী বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের নেতারা দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক মন্তব্য করছেন। অথচ বিএনপির দুর্নীতিপরায়ণ শীর্ষ নেতৃত্বের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.