শীর্ষ নিউজ

শেখ হাসিনা দেশকে শান্তির দেশে পরিণত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশকে শান্তির দেশে পরিণত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিবাদ থেকে শান্তির দেশে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৪ আগস্ট) সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কামাল বলেন, আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা যার যার বাড়িতে, যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি। এসময় ডেঙ্গু দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
জুমার পর পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জুমার পর পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

একটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে প্রতিবাদ সমাবেশ করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। দলীয় সূত্র জানায়, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন। এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের নামে করা মামলায় ফরমায়েশি রায়:
আরও পড়ুন
কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কাল

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কাল

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের আসন বিন্যাস আগেই প্রকাশ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা আলাদা আসন বিন্যাস দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আসন বিন্যাস দেওয়া হয়েছে। এদিকে গত ২৫ জুলাই থেকে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন শিক্ষার্থীরা। গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৮টি কেন্দ্র একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
যে কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম

যে কারণে এশিয়া কাপে খেলবেন না তামিম

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলবেন না দেশসেরা এ ওপেনার। দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। সম্প্রতি লন্ডনে গিয়ে চিকিৎসাসেবা নিয়ে দুদিন আগে দেশে ফিরেছেন। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। ততদিনে তামিম কতটা ফিট হয়ে উঠতে পারবেন, সেই সংশয় আছে। ফিট হয়ে উঠলেও প্রস্তুতির ঘাটতি থাকবে নিশ্চিতভাবেই। তামিমের যে পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে, তাতে ২১ আগস্টের আগে সবটুকু তীব্রতায় অনুশীলন শুরুই করতে পারবেন না। তাই কোনো ঝুঁকি না নিতে এবং শেষ সময়ের জন্য:
আরও পড়ুন
বন্দরে ৩ নম্বর সংকেত

বন্দরে ৩ নম্বর সংকেত

দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় দেশের ১২ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার (৪ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি:
আরও পড়ুন
না ফেরার দেশে বরেণ্য লেখক পান্না কায়সার

না ফেরার দেশে বরেণ্য লেখক পান্না কায়সার

বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্না লিল্লাহি.............. রাজিউন)। আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারে স্ত্রী ছিলেন। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে ‘প্রিয়তমা’

অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে ‘প্রিয়তমা’

মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দুটি শো হতে যাচ্ছে। ৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে চলবে প্রিয়তমা। দুটোই হাউসফুল শো। এরপর সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সবগুলো স্টেট এর ক্যানবেরা, মেলবোর্ন,পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‌‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি। এর আগে ঢালিউড নবাবের কোনো ছবি অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে মুক্তি পায়নি। অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই:
আরও পড়ুন
পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা

সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার। এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিনক্ষণও স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ৯ আগস্ট (বুধবার) ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সংসদ সদস্যদের সম্মানে আয়োজিত নৈশ্যভোজে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতার হস্তান্তরের বিষয়টিও ছিল। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে,:
আরও পড়ুন
কে হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক?

কে হচ্ছেন নতুন ওয়ানডে অধিনায়ক?

বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের নেতৃত্বের অবসান হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। আসন্ন এশিয়া কাপে তিনি খেলবেন না। এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তার মাঠে ফেরার কথা। এখন দেশের ক্রিকেটে বড় প্রশ্ন হলো, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক?   এই আলোচনায় সবার ওপরে আছে দুটি নাম- সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। দুজনের মাঝে সাকিব তো টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাচ্ছেন। আর ওয়ানডের সহ-অধিনায়ক হিসেবে এর আগে একাধিক সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে তো টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন। এবার যাকেই অধিনায়ক করা হোক:
আরও পড়ুন
বৈদেশিক লেনদেনে ৮.২২ বিলিয়ন ঘাটতির সম্মুখীন বাংলাদেশ

বৈদেশিক লেনদেনে ৮.২২ বিলিয়ন ঘাটতির সম্মুখীন বাংলাদেশ

আমদানিতে কঠোরতা আরোপ করা সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের ঘাটতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ২০২২ অর্থবছরে সেই ঘাটটির পরিমাণ ছিল ৬ দশমিক ৬৫ বিলিয়ন। যা বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক বিগত অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশ ৬৯ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এই সময়ের মধ্যে ৫২ দশমিক ৩৪ বিলিয়ন মূল্যের পণ্য রফতানি হয়েছে। এ কারণে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার। অর্থবছর ২০২৩-এ, আমদানি কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ, যেখানে রফতানি বেড়েছে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.