একটি বিশেষায়িত হার্ট হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
চার দিন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার পর তিনি এ ছাড়পত্র পান। একটি সূত্র এএফপিকে এ তথ্য দিয়েছে।
৯৮ বছর বয়সী সাবেক এ নেতা মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি মোট ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যু পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার ডা. মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে সাবেক এ প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহকারী এ তথ্য দিয়েছেন। আরও বিস্তারিত কোনো তথ্য না জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাঁ, মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মাহাথিরের ঘনিষ্ঠ আরেক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, সাবেক এ প্রধানমন্ত্রীকে সংক্রমণের জন্য চিকিত্সা করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
