রায়পুরে ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন, জরিমানা ২৪ হাজার টাকা
প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে প্রশাসন। একই সঙ্গে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করা হয়েছে। শনিবার (১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানি তাদের পণ্যসামগ্রী দোকানের বাইরে ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি):
