বাবুল খান,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর হবে একটি শান্ত জনপদ। এখানে মাদক, সন্ত্রাস,ও দুর্নীতি থাকবে না। মাদকের সাথে কেউ জড়িত হবেন না, যদি জড়িত হন তাহলে তাদের কাছে আমাদের চেহারা হবে অন্য রকম, চিনতে পারবেন না।
শ্রীপুর পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি)) শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।
নবনির্বাচিত এমপি বলেন, আমি এক নতুন দিগন্তে পদার্পণ করতে যাচ্ছি আগামীতে শ্রীপুর যেন ভাল হয় সুন্দর হয় সেজন্য লড়াই করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় শ্রীপুরকে একটি শান্ত জনপথ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ ।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব সাধারণ সম্পাদক খাইরুল কবির আজাদ মন্ডল, সাবেক উপজেলা সভাপতি সিরাজউদ্দিন খাইয়া, উপজেলার বিএনপি যুগ্ন আহবায়ক মশিউর রহমান খান, সাইফুল হক মোল্লা, পৌর যুগ্ন আহবায়ক খোকন প্রধান, বিল্লাল হোসেন সহ অনেকেই। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সর্বজন শ্রদ্ধেয় কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব এস এম রুহুল আমিন
