শীর্ষ নিউজ

ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া। ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একপ্রান্ত আগলে রেখে করেন দুর্দান্ত সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হেরে গেল স্বাগতিক ভারত। রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে ২৪১ রানের লক্ষ্যে নেমে ভারতকে উড়িয়ে দিয়েই শিরোপা জয় করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। একতরফা খেলে তারা ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।
আরও পড়ুন
পদত্যাগ করলেন টেকনোক্র্যাট মন্ত্রী-উপদেষ্টারা

পদত্যাগ করলেন টেকনোক্র্যাট মন্ত্রী-উপদেষ্টারা

টেকনোক্র্যাট কোটায় যোগ দেওয়া মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেননি। বর্তমানে সরকারের মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন:
আরও পড়ুন
নিস্তব্ধ স্টেডিয়াম, জয়ের পথে অস্ট্রেলিয়া

নিস্তব্ধ স্টেডিয়াম, জয়ের পথে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে এসেই হোঁচট খেয়েছে ভারত। প্রায় দেড় লাখ দর্শকের সামনে স্বাগতিক দর্শকদের পাহাড়সম চাপ সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসে শেষ বলে অলআউট হয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে ২৪০ রান করেছে রোহিত শর্মার দল। রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪০ রান তুলেছে ভারত। ব্যাট হাতে লোকেশ রাহুল ৬৬ ও বিরাট কোহলি ৫৪ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ৩১ বলে ৪৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে পেসার মিচেল স্টার্ক একাই:
আরও পড়ুন
নরসিংদী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মোবারক হোসেন 

নরসিংদী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মোবারক হোসেন 

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো.নুরুল ইসলাম ৩২ ভোট ও সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি  মো.মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে বাদল কুমার ও মো.মসিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আকরাম হোসেন,কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন ভূইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা,দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে কাজী আনোয়ার কামাল,মোহাম্মদ শফিকুল ইসলাম,মো.বদরুল আমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এর আগে রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত এ:
আরও পড়ুন
রাজশাহীতে বাসে আগুন, চালকসহ ৫ যাত্রী আহত

রাজশাহীতে বাসে আগুন, চালকসহ ৫ যাত্রী আহত

রাজশাহী: রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার মাগরিব নামাজের সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামক স্থানে দুর্বৃত্তদের বোমা হামলায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গাড়িচালক তৌহিদুল ইসলাম বাবু (৩৮) আহত হয়েছেন। তবে জানালার কাচ ভেঙে দ্রুত নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক বাবু জানান, সিমু নুরতাজ নামের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ:
আরও পড়ুন
ইবির সাথে জাপানি প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক 

ইবির সাথে জাপানি প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক 

ইবি সংবাদদাতা: জাপানে উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কাজের সুযোগ তৈরির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালকের অফিস কক্ষে এটি স্বাক্ষরিত হয়। এসময় চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান। এদিকে, জেনমিরাই প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। এতে ইবির শিক্ষার্থীদের ছয় মাস মেয়াদী একটি জাপানী ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়। যা আগামী বছরের ফেব্রুয়ারি মাস কার্যকর হবে। সমোঝতা স্মারক অনুষ্ঠানে আইআইইআরের:
আরও পড়ুন
শিরোপা জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪১ রান

শিরোপা জিততে অস্ট্রেলিয়ার দরকার ২৪১ রান

বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ফাইনালে হতশ্রী ব্যাটিং রোমাঞ্চ ছুয়ে গেল পুরো ইনিংসজুড়ে। রোহিত শর্মা যেমন করেছেন বিশ্বকাপজুড়ে, এদিনও করলেন তেমনই; থাকলো কেবল ইনিংস বড় না করার আফসোস। অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলে দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছিল বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি।  কিন্তু প্যাট কামিন্স কথা রাখলেন এরপর। স্তব্ধ করলেন আহমেদাবাদের লাখো সমর্থকদের। পরে স্বাগতিকদের হতাশ করেন রাহুল, সূর্যকুমার যাদবরাও। পুরো বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ব্যাটিং ফাইনালে এসে আড়াইশ রানও করতে পারেনি। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে সব উইকেট হারিয়ে ২৪১ রানের লক্ষ্য দিয়েছেন রোহিত-কোহলিরা।
আরও পড়ুন
ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ঢুকে পড়ল ভক্ত

ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ঢুকে পড়ল ভক্ত

ভারত বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মধ্যেই দেখা গেল এক অন্যরকম ঘটনা। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল চলাকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তার হাতে এবং মুখে ছিল ফিলিস্তিনের পতাকা আর টি-শার্টে লেখা ছিল ‘ফিলিস্তিনে বোমা নিক্ষেপ বন্ধ করো’। ভারতের ইনিংস চলাকালীন ১৪তম ওভারে ঘটে ঘটল ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির সময় মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। যদিও সম্প্রচারে ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এ দৃশ্য।
আরও পড়ুন
শিরোপার লড়াই: টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

শিরোপার লড়াই: টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নামবে অজিরা। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে : আপিল বিভাগ

জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে : আপিল বিভাগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে। ওই আপিলের ওপর শুনানির পর আজ রবিবার আপিল বিভাগ এই রায় বহাল রেখেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করে। ছয় সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (বি) (১) (বি) (২) ও ৯০ (সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.