স্বপ্নের ফাইনাল আজ: ভারত বনাম অস্ট্রেলিয়া
পশ্চিম ভারতের অন্যতম বড় শহর আহমেদাবাদ। গুজরাটের সাবেক রাজধানী। বাণিজ্যিক নগরীতে চামড়া পোড়া না হলেও এখন গরম। আকাশে কড়কড়া রোদ। ফাইনালের দিন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সাবরমতী নদীর পাড়ের শহরের কেন্দ্রস্থলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। যা পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল ও মোতেরা স্টেডিয়াম নামে। ১ লাখ ৩২ হাজার আসনের স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়া আজ মুখোমুখি হবে বিশ্বকাপ ফাইনালে। দুই দল এবার নিয়ে পরস্পরের বিরুদ্ধে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি হচ্ছে। ২০০৩ সালে জোহানেসবার্গের ফাইনালে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার কি প্রতিশোধের ফাইনাল? ভারত খেলবে ১৯৮৩ ও ২০১১ সালের পর তৃতীয় শিরোপা জিততে। আর কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ:
