শীর্ষ নিউজ

তফসিল প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক

তফসিল প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এই হরতালের ডাক দেয়া হয়। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর

নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।
আরও পড়ুন
দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু

দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি তফসিল ঘোষণা শুরু করেন। তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এর আগে বিকেলে নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি কাজী হাবিবুল আউয়াল তার দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে এ বৈঠকে বসেন। এতে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনের জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন প্রথমে ওই বছরের ২৩ ডিসেম্বর ভোটের তারিখ রেখে তফসিল:
আরও পড়ুন
বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারিতে

বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারিতে দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। বুধবার সচিবালয়ে ইজতেমা আয়োজন নিয়ে এক বৈঠক শেষে তারিখ ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার তারিখ নিয়ে দুই মাওলানার অনুসারীরা একমত হতে পারেনি। পরে আমরা ঠিক করে দিয়েছি। এবারের ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা যু্বায়েরের অনুসারীরা। তাদের ইজতেমা অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। আর মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।’ দেশের তাবলিগে জামায়াত অনুসারীদের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। প্রতিবছর টঙ্গীর তুরাগ নদীর তীরে দেশের বিভিন্ন স্থান থেকে জমায়েত হন তাবলিগ অনুসারীরা। আগে একসাথে বিশ্ব ইজতেমা হলেও তাবলিগ নেতাদের মতবিরোধে তারা দুই:
আরও পড়ুন
তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মেরে ফেলার ওষুধ পান করে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম নিশান (৩)। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যের আগে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। নিহত শিশু নিশান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর বাড়িতে তার বাবা তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ কিনে ঘরে রাখে। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে মঙ্গলবার সন্ধ্যের আগে ওই বিষাক্ত ওষুধ শিশুটি পান করে। এর কিছুক্ষণ পর ওই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ি থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক:
আরও পড়ুন
তফসিলকে স্বাগত জানিয়ে রামগঞ্জে আনন্দ মিছিল 

তফসিলকে স্বাগত জানিয়ে রামগঞ্জে আনন্দ মিছিল 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বুধবার ( ১৫ নভেম্বর) বিকেলে রামগঞ্জ বাইপাস সড়কের রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনাপুর বাজার প্রদিক্ষণ করে। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা:
আরও পড়ুন
ফাইনালে উঠতে রানের পাহাড় টপকাতে হবে নিউজিল্যান্ডকে

ফাইনালে উঠতে রানের পাহাড় টপকাতে হবে নিউজিল্যান্ডকে

বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে রোহিত শর্মার দল। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হয়রানির শিকার ২ পরিবার

রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হয়রানির শিকার ২ পরিবার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানির শিকার হয়েছে দুইটি পরিবার। এ ঘটনায় কয়রকবার গ্রাম্য শালিশ বসালেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেছেন আবদুর রহিম। (১৫ নভেম্বর) বুধবার সকালে সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চন্ডিপুর মোল্লা বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে, আবদুর রহিম ও একই বাড়ির খোয়াজ মোল্লার ছেলে শাহ আলম খোকনের মধ্যে। বেশ কয়েকবার এলাকার প্রতিনিধি ও দায়িত্বশীলরা সমাধানের জন্য বসলেও কোনো সমাধান করতে সক্ষম হয়নি তারা। আবদুর রহিম সাংবাদিকদের বলেন ১৯৮৫ সালে আবদুল হামিদ মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা,:
আরও পড়ুন
তফসিল চূড়ান্ত করতে বৈঠকে ইসি

তফসিল চূড়ান্ত করতে বৈঠকে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। বুধবার বিকাল ৫টার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক চলছে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে। কমিশন বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও:
আরও পড়ুন
সন্ধ্যায় তফসিল ঘোষণা; নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা

সন্ধ্যায় তফসিল ঘোষণা; নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বরে) সকাল থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত থেকেই বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। নির্বাচন ভবনের বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ব্যতীত সব প্রবেশ পথ বন্ধ করেছে দিয়েছে পুলিশ। অবস্থান নিয়েছে র‌্যাব, বিজিবি, আনসার ও পুলিশের অতিরিক্ত ফোর্স। ইতোমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলও।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.