শীর্ষ নিউজ

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে অনন্ত-সিয়ামসহ ১০ নায়ক

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে অনন্ত-সিয়ামসহ ১০ নায়ক

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে এর আগে কম নাটকীয়তা হয়নি। অবশেষে শুটিং শুরু হতে চলেছে ‘অপারেশন জ্যাকপট’ ছবির। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। গতকাল দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা ফিরেছেন ‘পাগলু’ খ্যাত এই পরিচালক। তিনি বলেন, ‘অপারেশন জ্যাকপট’ ছবির চিত্রনাট্যসহ পাত্র-পাত্রীও নির্বাচন করেছেন। ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন এ সময়ের ঢাকাই ছবির নামি ১০ নায়ক। ২০ নভেম্বর থেকে এফডিসিতে সেট নির্মাণ করবেন কলকাতার অতনু এবং বাংলাদেশের ফারুক। ১ ডিসেম্বর হবে ছবির মহরত। সেদিন উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ১০ নায়ক। এই ১০ নায়কের মধ্যে রয়েছেন:
আরও পড়ুন
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন

আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আসন্ন সিরিজটি নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। আগেই জানা গিয়েছিল, আসন্ন সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে এমন প্রশ্নের জবাবে টিটু জানালেন সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব। টিটু বলছিলেন, 'সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, সেই পর্যন্ত সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী:
আরও পড়ুন
সূরা ওয়াক্বিয়াহ পাঠের ফজিলত

সূরা ওয়াক্বিয়াহ পাঠের ফজিলত

সূরা আল- ওয়াক্বিয়া’র নামের অর্থ, নিশ্চিত ঘটনা।  এটি পবিত্র কোরআন শরীফের ৫৬তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৯৬, রুকু আছে ৩টি। সূরা আল-ওয়াকিয়াহ মক্কায় অবতীর্ণ হয়, পারার ক্রম হচ্ছে ৩০। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সূরা ওয়াক্বিয়াহ  পাঠ করবে, সে কখনো ক্ষুধায় কষ্ট ভোগ করবে না। ’ এই সূরা পাঠ করলে দরিদ্রতা গ্রাস করতে পারেনা। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ (রা.) তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। (বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮) হজরত ইবনে মাসউদ:
আরও পড়ুন
ইবি’র ক্যাপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ইবি’র ক্যাপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ইবি সংবাদদাতা: ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এই প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনামূলক সংগঠন ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইম্যান’র (ক্যাপ) ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের উপদেষ্টা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মহব্বত ফয়সাল। এসময়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

লক্ষ্মীপুরে ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে ৩টি মন্ত্রণালয়ের অধীনে মোট ২৭টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১টি টিএনসি, ২টি কলেজ, ৩টি মাদরাসা ও ১টি মাধ্যমিক বিদ্যালয় ভবন। এছাড়াও ঢাকা-লক্ষ্মীপুর নৌ-পথের লক্ষ্মীপুর প্রান্তের মেঘনা নদীর ড্রেজিং প্রকল্প উদ্বোধন করা হয়। পরে ৫ম পর্যায়ে ৩৪টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। এসময় লক্ষ্মীপুর সদর উপজেলাকে গৃহহীন ঘোষনা করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ,:
আরও পড়ুন
আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি : প্রধানমন্ত্রী

আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি : প্রধানমন্ত্রী

সোমবার (১৪ নভেম্বর) গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি। গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ।:
আরও পড়ুন
সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দিন, ভোটাররাই ফয়সালা করবে: রিজভী

সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দিন, ভোটাররাই ফয়সালা করবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর এত ক্ষমতা, সাহস আর আত্মম্ভরিতা কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আঁতকে ওঠেন। যদি সাহস থাকে হুংকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন দিন। ভোটাররাই ফয়সালা করবে। গতকাল সোমবার দলের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসা এবং জিঘাংসা চরিতার্থ করার হীন মনোবৃত্তি ফুটে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি হত্যা করতে চান। এজন্য একটির পর একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়েছেন। জনগণের বিজয় অর্জনের পরে তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। তিনি বলেন, সরকারের:
আরও পড়ুন
কালকের মধ্যে ঘোষণা হতে পারে তফসিল

কালকের মধ্যে ঘোষণা হতে পারে তফসিল

আগামীকাল বুধবারের মধ্যেই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সেই লক্ষ্যে কঠোর গোপনীয়তা অবলম্বন করে তফসিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অথবা ৭ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশন বলেছেন যে, নভেম্বর মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনো সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। ইসির সংশ্লিষ্টরা বলছেন, তফসিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২:
আরও পড়ুন
‘কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননা : ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা

‘কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননা : ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। এ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। গত রোববার পর্যন্ত ছবির নির্মাতা বা এ আর রহমানের পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারা। সেখানে লেখা হয়েছে, ‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’ এরই:
আরও পড়ুন
বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না বলেও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়। উত্তর আমেরিকার এই দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সমর্থন করে বলেও জানিয়ে দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া সংলাপের আহ্বান জানিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠির প্রসঙ্গটিও ব্রিফিংয়ে উঠে এসেছে। এদিকে ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.