শীর্ষ নিউজ

মাধ্যমিকে ভর্তির লটারি ২৮ নভেম্বর

মাধ্যমিকে ভর্তির লটারি ২৮ নভেম্বর

সরকারি এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।  বুধবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও:
আরও পড়ুন
উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

বাংলাদেশ সময় (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল ৭টায় বল মাঠে গড়ায়। খেলার প্রথমার্ধে একটি বলও জালে জড়াতে পারেনি কোনো দল। ফলে প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দল। তবে দ্বিতীয়ার্ধে শুরুটা ছিল ব্রাজিলেরই। একাধিকবার গোলপোস্টের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। তবে ঘরের মাঠে দর্শকদের আনন্দ দেওয়া হয়নি সেলেসাওদের। খেলার ধারার বিপরীতেই ম্যাচের প্রথম গোল করে বসে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে লাফিয়ে হেড করেন নিকোলাস ওতামেন্ডি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে একটি গোল:
আরও পড়ুন
নতুন প্রকল্প ও অর্থছাড় স্থগিতের নির্দেশ ইসির

নতুন প্রকল্প ও অর্থছাড় স্থগিতের নির্দেশ ইসির

সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় নতুন প্রকল্প নেওয়া এবং অর্থ ছাড় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সব ধরনের অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রমও স্থগিত রাখতে বলেছে সাংবিধানিক সংস্থাটি। এ নির্দেশনা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার (২১ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান পৃথক চারটি নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্টকে এই নির্দেশনা পাঠিয়েছে। স্থানীয় সরকার বিভাগকে দেওয়া চিঠিতে বলা হয়, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে (তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল গেজেটে প্রকাশ) পর্যন্ত কোনও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি:
আরও পড়ুন
মোরসালিনের গোলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

মোরসালিনের গোলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ

প্রথমার্ধে একাধিক গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলা গড়ানোয় মনে হচ্ছিল হয়ত গোলের দেখা আর পাবে না জামাল ভূঁইয়ারা। এরই মধ্যে রক্ষণের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। এতে টানা দ্বিতীয় হারের শঙ্কা জাগছিল তখন সমর্থকদের মনে। কিন্তু দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে এলেন দলে ফেরা শেখ মোরসালিন। তার দুর্দান্ত গোলে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছে লাল সবুজের দল। মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে।:
আরও পড়ুন
মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সময়ের অগ্নিসন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না, জনগণের কল্যাণ করে অর্জন করা যায়। জনগণই মূল শক্তি। যারা এগুলো করছে তাদের চেতনার ফিরে আসুক- এটাই আশা করি। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারে আসার পর থেকেই আমার প্রচেষ্টা ছিল দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের সম্মানিত করা। তাদের ভাতা দেওয়া। তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে আমরা মুক্তিযোদ্ধা। ভাতার টাকাগুলো সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। এ ছাড়াও চিকিৎসা ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। তিন কোটিরও:
আরও পড়ুন
অনলাইনে শুরু হচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস

অনলাইনে শুরু হচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস

আবাসন নিশ্চিতের কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস এখনো শুরু করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ক্লাস। পরীক্ষার পাঁচ মাস পর ক্লাস শুরু হচ্ছে।  মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশ নেওয়া একজন ডিন নাম না প্রকাশের শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সশরীরে ক্লাস শুরু হবে, এরকম সিদ্ধান্ত হয়নি:
আরও পড়ুন
বাংলাদেশ, আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ, আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে আজ (২১ নভেম্বর) ঘরের মাঠে লেবাননের মুখোমুখি বাংলাদেশ। সন্ধ্যায় আর্জেন্টিনা নামবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। চলুন জেনে নিই আজকের খেলার সূচি : বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব বাংলাদেশ-লেবানন সন্ধ্যা ৫-৪৫ মি., সরাসরি দেখবেন : টি স্পোর্টসে ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ ঢাকা বিভাগ-ঢাকা মহানগর সকাল ৯টা, সরাসরি দেখবেন : ইউটিউব/বিসিবি রংপুর-সিলেট সকাল ৯টা, সরাসরি দেখবেন : ইউটিউব/বিসিবি ফুটবল অ-১৭ বিশ্বকাপ ফুটবল জার্মানি-যুক্তরাষ্ট্র বেলা ২টা ৩০ মি., সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট মালি-মেক্সিকো বেলা ২টা ৩০ মি., সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট আর্জেন্টিনা-ভেনেজুয়েলা সন্ধ্যা ৬টা, সরাসরি দেখবেন : ফিফা প্লাস ওয়েবসাইট মরক্কো-ইরান সন্ধ্যা ৬টা, সরাসরি দেখবেন ::
আরও পড়ুন
নির্বাচনে না আসা দলগুলোর জন্য ইসির নতুন বার্তা

নির্বাচনে না আসা দলগুলোর জন্য ইসির নতুন বার্তা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো রাজনৈতিক দল এখনও নির্বাচনে আসতে চাইলে তাদের জন্য আইন মেনে নির্বাচনে আসার পথ তৈরি করা হবে। সোমবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচনে এখনো যেসব রাজনৈতিক দল আসেনি তারা যদি আসতে চায় তাহলে আইন মেনে তাদের নির্বাচনে আসার পথ তৈরি করা হবে। বিএনপির বিষয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের সহায়তা চাইলে তাতে ইতিবাচক সাড়া দেবে ইসি। যদি তারা নির্বাচনে আসতে চায় তাদের আমরা স্বাগত জানাব। এর আগে, ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের সবরকম প্রস্তুতি সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ভোটের তারিখ পেছাতে আপত্তি নেই বলে জানিয়েছে নির্বাচন:
আরও পড়ুন
বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের প্রাধান্য

প্রতিবারের মতো সদ্য শেষ হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একটি একাদশ তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে টানা দশ ম্যাচ জিতেও ট্রফি জিততে না পারা টিম ইন্ডিয়ার রয়েছে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়। অপরদিকে বিশ্বকাপ জয়ের পরও মাত্র দুই অজি ক্রিকেটার জায়গা করে নিয়েছে এই একাদশে। স্বাভাবিকভাবেই আট ম্যাচ হেরে সবার আগে বাদপড়া বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ক্রিকেটার এই একাদশে নেই। বিস্তারিত আসছে….
আরও পড়ুন
মাত্র চার মাসেই কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

মাত্র চার মাসেই কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

মাত্র ১২৮ দিনে পবিত্র কোরআন মুখস্ত করে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার ৯ বছরের এক শিশু। সবাই তাকে এখন হাফেজ সাইফ বলেই ডাকে। তার আসল নাম সাইফ মাহমুদ। চান্দিনা উপজেলার সাতবাড়িয়ার মাদ্রাসা দারুল উলুম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মাহমুদের ছেলে সাইফ। মাত্র ৯ বছর বয়সে তার এই কৃতিত্বে খুশি বাবা-মা, শিক্ষক ও স্বজনরা। তাদের আশা, সাইফ ইসলামী ব্যক্তিত্ব হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। তার ওস্তাদ হাফেজ মাসুদুর রহমান বলেন, এমন ছাত্র আমি এর আগে পাইনি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.