শীর্ষ নিউজ

বাংলাদেশকে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

পাঁচ প্রকল্পে ১ দশমিক ১১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১১০ টাকা ৮১ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ১২ হাজার ৩৮৮ কোটি টাকা। মাধ্যমিক শিক্ষা, নদীর তীর সুরক্ষা ও নাব্যতা বাড়ানো, শহুরে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গ্যাস বিতরণের দক্ষতা বৃদ্ধির জন্য এ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশ এনহ্যান্সিং ইনভেস্টমেন্টস অ্যান্ড বেনিফিটস ফর আর্লি ইয়ারস প্রজেক্টে ২১ কোটি ডলার দেবে সংস্থাটি।:
আরও পড়ুন
মেয়র-চেয়ারম্যানদের ১০ নির্দেশনা, না মানলে শাস্তি

মেয়র-চেয়ারম্যানদের ১০ নির্দেশনা, না মানলে শাস্তি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব মেয়র ও চেয়ারম্যানকে ১০টি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এই নির্বাহী আদেশ জারি করেন। নির্দেশনাগুলো হলো- ১) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা স্থানীয় সরকারের কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না। এমনকি চেয়ারম্যানদের পদমর্যাদাও ব্যবহার করতে পারবেন না। ২) নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। ৩) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন সময়ে সময়ে যেসব আদেশ-নির্দেশ জারি করেছে কিংবা করবে তা প্রতিপালন:
আরও পড়ুন
যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির আগে এমন হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।:
আরও পড়ুন
ছয় বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ছয় বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি বিশ্বকাপ জেতা মারলন স্যামুয়েলস। আজ বুধবার (২৩ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির চারটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা চলতি বছরের ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৯ সালের নভেম্বরে। এই সময়ে কোনো ধরনের ম্যাচেই ব্যাট-বল হাতে নিতে পারবেন না তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী নীতির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। তবে ট্রাইব্যুনালের অধিকাংশ সদস্যদের সিদ্ধান্তে ২.৪.২ ধারা ভঙ্গের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ ধারায় বলা আছে,:
আরও পড়ুন
যে আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব

যে আসনে মনোনয়ন পাচ্ছেন সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব। এ সময় দফতর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা। আওয়ামী লীগের হয়ে আগামী জাতীয় নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) ৩টি আসনের জন্য মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। তিন আসন ছিল মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০। তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানকে মাগুরায় মনোনয়ন দেওয়া হচ্ছে না। ঢাকা-১০ আসনে তাকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
২৬ ও ২৭ নভেম্বর অবরোধ ডেকেছে বিএনপি

২৬ ও ২৭ নভেম্বর অবরোধ ডেকেছে বিএনপি

আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ভোরে বিএনপির ডাকা ষষ্ঠ দফার দুই দিনের অবরোধ শেষ হচ্ছে। এর আগেই নতুন অবরোধের ঘোষণা এল। নতুন করে অবরোধের ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধ পালিত হবে। রিজভী তার বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশজুড়ে বিএনপি, সহযোগী সংগঠন এবং সমমনা:
আরও পড়ুন
আমাদের কাজটা পুরস্কৃত হওয়ায় আমি খুশি: মেহজাবিন

আমাদের কাজটা পুরস্কৃত হওয়ায় আমি খুশি: মেহজাবিন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন আর আগের মতো দেখা যায় না তাকে। তবে সরব রয়েছেন ওটিটিতে। চলতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দেশীয় ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কাজলের দিনরাত্রী’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। নাটকে দেখা যায়, কাজলের বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে সে এখনো আট বছরের শিশু। কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। এতে মেহজাবিনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ। সম্প্রতি দেশীয় ওটিটিতে প্রচারিত ২০২৩ সালের আলোচিত একক নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে নাটকটি।:
আরও পড়ুন
ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই: আপিল বিভাগ

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই: আপিল বিভাগ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ ছয় জন বিচারপতি শুনতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, যখন আপিল বিভাগে যে বেঞ্চ থাকবে সেটাই ফুল কোর্ট। এর আগে, গত ১৬ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন ৬ জন বিচারপতির বেঞ্চ  শুনতে পারবেন কি না, এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। ২০১৬ সালের ৫ মে:
আরও পড়ুন
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা শুরু হয়। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সভায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করবে। এই বৈঠক চলবে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো:
আরও পড়ুন
বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন: প্রধানমন্ত্রী

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে। আজকের বিশ্বায়নের পরিস্থিতিতে মানুষের জীবন ও মানবতাকে বাঁচাতে সকল যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে ‘না’ বলা অবশ্যই সহজ হবে। প্রধানমন্ত্রী বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সকলকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ইউরোপের বর্তমান যুদ্ধজনিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.