শীর্ষ নিউজ

বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ বলে দলীয় প্রার্থীদের সাবধান করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) দুপুরে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী একইসঙ্গে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। এ সময় শেখ হাসিনা মনোনয়নে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, বিরোধীদল না-আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান। এর আগে:
আরও পড়ুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হয়। রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরীক্ষার ফল জানবেন যেভাবে : শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।:
আরও পড়ুন
শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। এর আগে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফল হস্তান্তর

প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফল হস্তান্তর

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এই ফল প্রকাশ করবেন। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।
আরও পড়ুন
এইচএসসির ফলাফল আগামীকাল

এইচএসসির ফলাফল আগামীকাল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল রোববার। রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা। এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফলাফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে ফলাফল ডাউনলোড করতে পারবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এইচএসসির ফল:
আরও পড়ুন
অনিয়ম হলে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনিয়ম হলে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে রাজনৈতিক দল বা প্রার্থীর অনিয়ম অনুসন্ধানে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কমিটিকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়াদি অনুসন্ধান করে তিন দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে কমিশনে দাখিল করতে বলা হয়েছে। তাছাড়া একই সময়ের মধ্যে অনিয়ম বিষয়ে কমিশনের করণীয় নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব বা সুপারিশও ইসিতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার পরিপত্র-৫ জারির মাধ্যমে অনুসন্ধান কমিটিকে এ নির্দেশনা দিয়েছে ইসি। এরই মধ্যে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একজন যুগ্ম জেলা জজ বা জ্যেষ্ঠ সহকারী জজের সমন্বয়ে সারাদেশে ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে কমিশন।
আরও পড়ুন
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি: ফিলিস্তিনের রাজপথে উচ্ছ্বাস

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি: ফিলিস্তিনের রাজপথে উচ্ছ্বাস

ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির আনন্দ উদযাপনের আতশবাজিতে শুক্রবার রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। পাশাপাশি তারা দখলদার ইসরায়েলের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধ বিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রথম ধাপে এই নারী ও শিশুরা ইসরায়েল থেকে গাজায় ফিরেছে। সাঁজোয়া যানের পাহারায় দু’টি সাদা কোচে বন্দীদের ওফার সামরিক ক্যাম্প থেকে বেরিয়ে আসার পরে পশ্চিম তীর জুড়ে জনতা উল্লাস করেছে এবং তারা ফিলিস্তিনি ও হামাসের পতাকা নেড়েছে। তারা ফিলিস্তিনিদের সাদাকালো রুমাল নেড়েছে। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা জুড়ে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যুর কথা উল্লেখ করে:
আরও পড়ুন
ক্ষমা চাইলেন তানজিন তিশা

ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের অবসান ঘটল। অপ্রত্যাশিত এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। তারপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজকের তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি:
আরও পড়ুন
আজ উদাস থাকার দিন

আজ উদাস থাকার দিন

পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষেরই বৈশিষ্ট্য স্বতন্ত্র। প্রায় প্রত্যেকেরই আচরণগত স্বভাব আলাদা। কেউ কেউ যেকোনো বিষয়ে খুব বেশি সিরিয়াস, আবার কেউ কেউ থাকেন সবকিছুতেই তাদের গা-ছাড়া ভাব। কেউ কেউ থাকেন নিজের কিংবা অন্যের যেকোনো বিষয়ে খুব উদাসীন। সবকিছুতেই উদাসীনতা যেমন খুব গ্রহণযোগ্য নয়, তেমন মাঝে মাঝে কিছুটা উদাসীনতা দরকারও। আর তার জন্যই হয়ত আজকের দিনটার উৎপত্তি। শনিবার (২৫ নভেম্বর) উদাস থাকার দিবস আজ। যদিও প্রথমে দিবসটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয়। তবে, বিশ্বায়নের এই যুগে যে কেনো দিবস, যে কোনো স্থানে পালন করতে তো বাধা নেই। তাই আজকে একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা:
আরও পড়ুন
প্রয়োজন না-হলে জোটে যাবে না আওয়ামী লীগ : কাদের

প্রয়োজন না-হলে জোটে যাবে না আওয়ামী লীগ : কাদের

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না-হলে জোট হবে না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়টি তখনই আসে, যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তাছাড়া আমরা অহেতুক কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। যাদের নিয়ে জোট করবো তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরনো অনেক মুখ। তবে, নতুন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.