আ. লীগের মনোনয়ন: পরিবর্তন শতাধিক আসনে
দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচনে করতে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা করা হয়নি। ঘোষিত আসনে গেলবারের সংসদদের বাদ দিয়ে নতুন মনোনয়ন এবং জোটের শরীকদের আসনে নিজেদের প্রার্থী মনোনয়নসহ শতাধিক আসনে পরিবর্তন এসেছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। দলীয় মনোনয়নে পরিবর্তন এসেছে যেসব আসনে পঞ্চগড়-১ মো. নাঈমুজ্জামান ভূইয়াঁ, ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক, নীলফামারী-৩ এ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, রংপুর-১ আসনে:
