শীর্ষ নিউজ

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না ইসি

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না ইসি

এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন (ইসি)। গত বছর আগাম সংগ্রহ করা তথ্য এবং চলতি বছর নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের অফিসে গিয়ে যারা নিবন্ধন করেছেন তাদের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ হবে। ওই তালিকার খসড়া প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। সম্প্রতি নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত বৃহস্পতিবার ইসির মাঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির কর্মকর্তারা জানান, ভোটার হতে হলে দেশের নাগরিকদের বয়স ১৮ বছর পূর্ণ হতে হয়। গত বছর ভোটার তালিকা হালনাগাদের সময় যাদের বয়স ১৫ বছর হয়েছিল, তাদের তথ্যও আগাম সংগ্রহ করা হয়। সেখান:
আরও পড়ুন
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ২৫২ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানায়। মালয়েশিয়ার ইমিগ্রেন্ট বিভাগ জানায়, বিদেশিদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনের ১২৫টি বাসায় প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। এ সময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও একটি শিশুকে আটক করা হয়। আটক হওয়া ৫৬৭ জনের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপিন্সের ৪:
আরও পড়ুন
নতুন বছরে দেবের নতুন ঘোষণা !

নতুন বছরে দেবের নতুন ঘোষণা !

সময়টা ভালোই যাচ্ছে টালিউড সুপারস্টার দেবের। একদিকে 'প্রধান' দারুণ ব্যবসা করছে বক্স অফিসে, অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে 'টেক্কা' আনছেন বড় পর্দায়। এবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই আরও একটি নতুন সিনেমার ঘোষণা দিতে চলেছেন টালিউড এ অভিনেতা। অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধে নতুন বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা দেবেন দেব। টালিপাড়ার অন্দরমহলে কান পাতলে এও শোনা যাচ্ছে, 'প্রজাপতি' ছবির নায়িকা শ্বেতা ভট্টাচার্যর কাছে নতুন ছবির অফার দিয়েছেন প্রযোজক অতনু রায় চৌধুরী।   কিন্তু বর্তমানে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের লিড চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। তাই প্রযোজকের অফার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।  আপাতত ধারাবাহিকেই অভিনয় করতে চান:
আরও পড়ুন
শীতে কেমন সুগন্ধি ব্যবহার করা উচিত, জেনে নিন

শীতে কেমন সুগন্ধি ব্যবহার করা উচিত, জেনে নিন

ঋতুভেদে সুগন্ধির ঘ্রাণ বদলায়―এটা কমবেশি অনেকেই জানেন। আবার কোন ঋতুতে কেমন সুগন্ধি ব্যবহার করা উচিত এটা নিয়েও জানাশোনা রয়েছে অনেকেরই। গ্রীষ্মে যে সুগন্ধি রাজত্ব করতে পারে সেটা হয়তো শীতকালে নিজের জৌলুস ছড়াতে পারে না।তাই জেনে রাখা ভালো শীতে কোন ধরনের সুগন্ধি ব্যবহার করা উচিত, যা ঘ্রাণ ছড়াবে ভীষণ আবার টিকেও থাকবে বেশি সময়। একটু ভারী সুগন্ধি গরম কালে হালকা ধাঁচের সুগন্ধি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু শীতকালে ঠিক উল্টো। এ ঋতুতে খানিকটা ভারী ঘ্রাণের সুগন্ধি বেছে নিন। যেহেতু এ সময় ত্বক ভীষণ শুষ্ক থাকে তাই সুঘ্রাণ দ্রুত বিলীন হয়ে যায়। তাই ভারী সুগন্ধি ব্যবহার করলে সুঘ্রাণ ছড়াবে দীর্ঘক্ষণ। বেইস নোটে নজর:
আরও পড়ুন
সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য

সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলায় ৫০ প্লাটুনসহ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার ২৯ ডিসেম্বর থেকে তারা মাঠে নেমেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসনকে তারা সহযোগিতা করবেন। পার্বত্য চট্টগ্রামের ১২৯ প্লাটুন বিজিবির মধ্যে বান্দরবানে ৫০ প্লাটুন, রাঙামাটিতে ৪৫ প্লাটুন এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে কমসংখ্যক:
আরও পড়ুন
ব্রাজিলে যাচ্ছেন না আনচেলোত্তি, থাকছেন রিয়ালেই

ব্রাজিলে যাচ্ছেন না আনচেলোত্তি, থাকছেন রিয়ালেই

কার্লো আনচেলোত্তির ভবিষ্যৎ কী? অনেক দিন ধরেই এমন প্রশ্ন শুনতে হচ্ছিল রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান কোচকে। কারণ ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ইতালিয়ান এই কোচের। এরপর রিয়ালেই থাকবেন নাকি নতুন ঠিকানা খুঁজে নিবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে সেসব নিয়ে আপাতত আর ভাবতে হচ্ছে না তাকে। কেননা আনচেলোত্তির সঙ্গে আরো এক বছর চুক্তি বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন এই কোচ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চোটগ্রস্থ দল নিয়েও লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বে সবগুলো ম্যাচ জিতে নক আউটে খেলবে রিয়াল। এসবই হয়েছে কার্লো:
আরও পড়ুন
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ জন নিহত

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ জন নিহত

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ ৭২ জনের মৃত্যু হয়েছে। পাইলটদের ভুলে এ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সরকার-নিযুক্ত তদন্তকারীদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা ভুল করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেটে ফেলার ফলে এ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেটে ফেলায় সঠিকভাবে থ্রাস্ট তৈরি হচ্ছিল না। এ কারণে "এ্যারোডাইনামিক স্টল" হচ্ছিল বা বিমানটি নিশ্চল হয়ে যায়। ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি ১৫ জানুয়ারি রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারায় যাচ্ছিল। এটি ৩০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।
আরও পড়ুন
নির্বাচন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

নির্বাচন: ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফরেন্স মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স’র জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের:
আরও পড়ুন
দেশে-বিদেশে অনেক চক্রান্ত চলছে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে হবে

দেশে-বিদেশে অনেক চক্রান্ত চলছে, ভোটের পরিবেশ সুন্দর রাখতে হবে

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে উল্লেখ করে নির্বাচনী তথা ভোটের পরিবেশ সুন্দর রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ছয়টি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এসব জেলার সঙ্গে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এদিন ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলায় আওয়ামী লীগের এই নির্বাচনী জনসভা হয়। শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারবে। এবারের নির্বাচন নিয়ে:
আরও পড়ুন
বিপিএলে থাকছে ডিআরএস

বিপিএলে থাকছে ডিআরএস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মানেই যেন আলোচনার চেয়ে সমালোচনা বেশি। যার নেপথ্যে কেবলই বিসিবি দায়ী। বিপিএলের আগের মৌসুমে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম শুরুতে না থাকায় ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে অবশেষে এবার টনক নড়েছে টাইগার ক্রিকেট বোর্ডের। এবারের বিপিএলে শুরু থেকেই থাকবে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ম্যাচ রেফারি রাকিবুল হাসান। শুধু ডিআরএস নয়, সঙ্গে যুক্ত করা হচ্ছে হক আই প্রযুক্তিও। বিজ্ঞাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি এই বছরের শুরুতে জানিয়েছিলেন ২০২৭ পর্যন্ত ডিআরএস সেবা দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। যার মধ্যে বাংলাদেশের সব ঘরের সিরিজ ও বিপিএল থাকবে। তিনি বলেছিলেন, ‘আমরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.