শীর্ষ নিউজ

ভুল করে হিমায়িত নদীতে নামল যাত্রীবাহী বিমান

ভুল করে হিমায়িত নদীতে নামল যাত্রীবাহী বিমান

৩০ জন যাত্রী বহনকারী সোভিয়েত যুগের একটি আন্তোনভ-২৪ বিমান রাশিয়ায় বিমানবন্দরের কাছে হিমায়িত নদীতে অবতরণ করেছে। পাইলটের ভুলের কারণে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। রুশ ট্রান্সপোর্ট প্রসিকিউটরদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউটররা জানিয়েছেন, পোলার এয়ারলাইনসের এএন-২৪ বিমান রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের জাইরিয়াঙ্কার কাছে কোলিমা নদীতে অবতরণ করে। ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের ক্রুদের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। রয়টার্স বলেছে, প্রসিকিউটররা হিমায়িত নদীর ওপর বিমানের ছবি এবং ইজভেস্টিয়া পত্রিকা যাত্রীদের নামানোর ছবি প্রকাশ করেছে। এ ছাড়া পোলার এয়ারলাইনস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে,:
আরও পড়ুন
রণবীরের নামে থানায় অভিযোগ

রণবীরের নামে থানায় অভিযোগ

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা! ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি তার বড়দিন উদযাপনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। থানায় তার নামে বুধবার (২৭ ডিসেম্বর) অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তার দুই উকিল আশিষ রাই এবং পঙ্কজ মিশ্র। বড়দিন উপলক্ষে কাপুর পরিবারে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের অন্যান্যদের সঙ্গে মেয়ে রাহাকে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া এবং রণবীর। সেদিনের এক ভিডিওতে রণবীরকে দেখা যায় একটি কেকের উপর মদ ঢেলে আগুন:
আরও পড়ুন
ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড করবে আওয়ামী লীগ

ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড করবে আওয়ামী লীগ

আবার ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমনকি এর কাজও চলমান রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এ তথ্য জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে পত্রিকার সংখ্যা তিন হাজার ২৪১টি। ৩৩টি বেসরকারি টিভি চ্যানেল, ২৩টি এফএম বেতার এবং ১৮টি কমিউনিটি বেতারকেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সাংবাদিকরা যাতে নির্যাতন, ভয়ভীতি-হুমকি, মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে। ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ অনুযায়ী ব্যক্তির:
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত আরও ২৪১

গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত আরও ২৪১

গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় অন্তত ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ২৪১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ  ‘আরও অনেক মাস’ চলবে। ইসরায়েল বলেছে যে তারা মধ্য গাজায় মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় আঘাত করেছে। বুধবার ভোররাতে গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই ২৪ ঘণ্টায় আরও ৩৮২ জন আহত:
আরও পড়ুন
নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নেপিয়ারে নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে নিউজিল্যান্ড, সফরকারীরা এই রান তাড়া করে ৮ বল হাতে রেখে। বিস্তারিত আসছে.........
আরও পড়ুন
সারা দেশে ১০ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

সারা দেশে ১০ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

আগামী ৭ জানুয়ারি দেশের ৪২ হাজারের ১৪৯টি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা যায়। ইসি জানায়, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে আসন্ন নির্বাচনে সারা দেশের ৩০০টি নির্বাচনি এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে। ইসি আরও জানায়, মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত ভোটকেন্দ্র ও মেট্রোপলিটন এলাকার ভেতরে অবস্থিত কেন্দ্রগুলোর জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে অস্ত্রধারী দুইজন পুলিশ,:
আরও পড়ুন
আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

আজ ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে। রোববার (২৪ ডিসেম্বর) সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ:
আরও পড়ুন
রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডানকি’

রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডানকি’

বক্স অফিসে ‘পাঠান’, ‘জওয়ান’র মতো কাঁপন ধরাতে না পারলেও ‘ডানকি’র কন্টেন্টই আসল কিং। ‘ডানকি’র প্রেক্ষাপট শরণার্থীদের সমস্যা। যার শিকড় আরও গভীর। আর সেই সিনেমাই এবার দেখানো হবে ভারতের রাষ্ট্রপতি ভবনে। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতি ভবনের বিনোদনের তালিকায় ঠাঁই পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত এই সিনেমা। এদিকে,  রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ দেখানোর খবর প্রকাশ্যে আসতেই শাহরুখ ভক্তরা এই সিনেমাকে করমুক্ত করার দাবি তুলেছে। চিরাচরিত রাজকুমার হিরানি স্টাইলের রান্না না হলেও তিন দিনে নয় নয় করে গোটা বিশ্বে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ডানকি’। প্রভাসের ‘সালার’ ঝড়ে ভারতের:
আরও পড়ুন
নৌকার ইঞ্জিন বিকল, ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে

নৌকার ইঞ্জিন বিকল, ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৮৫ রোহিঙ্গা আটকা পড়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা তীরে ফিরতে মরিয়া হয়ে রয়েছে। রোহিঙ্গাদের দলটি বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল বলে গত শনিবার জানিয়েছে সংস্থাটি। গভীর সমুদ্রে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকার একজন যাত্রী ইতিমধ্যেই মারা গেছে। আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।  ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, সময়মত উদ্ধার করে নিরাপদ স্থানে না নিয়ে গেলে আরো অনেকে মারা যেতে পারে।   মিয়ানমারে নির্যাতনের শিকার হাজার হাজার মুসলিম রোহিঙ্গারা প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন দেশের উদ্দেশে যাত্রা শুরু করে। বেশিরভাগ সময় তাদের গন্তব্য থাকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া।  ইউএনএইচসিআরের:
আরও পড়ুন
ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ

ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে বিদ্যমান ভর্তি নীতিমালা হালনাগাদ এবং ভর্তি পরীক্ষার কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ে।   স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ১০ বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ বছরের পরীক্ষাতেও যাতে কোনো রকম অনিয়ম, অবহেলা না হয়, সে বিষয়ে সব রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার এক মাস আগে থেকে, অর্থাৎ আগামী ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং। তিনি বলেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.