শীর্ষ নিউজ

রিজার্ভ ভালো আছে, দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

রিজার্ভ ভালো আছে, দেশের অর্থনীতি ভালো আছে: পরিকল্পনামন্ত্রী

রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে ওঠে এসেছে। দেশে রিজার্ভের কোনও সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনও বিষয় না।’ তিনি বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে, কোথাও কোনো কাজ আটকে নেই। এরপরও নাশকতামূলক কোনো:
আরও পড়ুন
খাদ্য উৎপাদন-আমদানিতে শীর্ষ পর্যায়ে বাংলাদেশ

খাদ্য উৎপাদন-আমদানিতে শীর্ষ পর্যায়ে বাংলাদেশ

খাদ্যপণ্য উৎপাদন ও আমদানিতে শীর্ষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ। চাল উৎপাদনে টানা পাঁচ বছর বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছে। ২২টি খাদ্যপণ্য উৎপাদনে শীর্ষ দশে রয়েছে। কৃষকরা ফসল আবাদে বৈচিত্র্য আনায় নানা পণ্য উৎপাদন বেড়েছে। সম্প্রতি বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি-২০২৩-এ এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।  দেশের মানুষের ভোগের সঙ্গে সমন্বয় রেখে বাড়ছে খাদ্যের চাহিদা। এ কারণে আমদানিনির্ভর পণ্যের চাহিদা বেড়ে গেছে। ২০২১ সালে বিশ্ববাজার থেকে এক কোটি ১৩ লাখ ৫১ হাজার টন খাদ্যপণ্য আমদানি করেছে বাংলাদেশ। এতে খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। তবে খাদ্যপণ্য রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। আমদানিতে শীর্ষ পর্যায়ে থাকলেও উৎপাদন বৃদ্ধির:
আরও পড়ুন
বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো। গত ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ১৩তম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে। অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র:
আরও পড়ুন
সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ মেয়েদের

সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ মেয়েদের

এ বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ পুরুষ দল। সে দেশে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতা নিগার সুলতানারা প্রথম ওয়ানডে সিরিজ জয়েরও স্বপ্নে বিভোর। কিন্তু পারেননি মেয়েরা। তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ মেয়েদের। প্রোটিয়া মেয়েদের কাছে হেরে গেছে ২১৬ রানে। তাতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মেয়েদের দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ধ্বংস নামে বাংলাদেশের মেয়েদের। লাল-সবুজের মেয়েরা ১৮.১ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে মাত্র ১০০ রানে। টপ অর্ডারের কেউ-ই রান পায়নি। ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে রান তাড়ায় বিপর্যস্ত হয় বাংলাদেশ। আগের ম্যাচেই সেঞ্চুরি করা ফারজানা হক এদিন ফেরেন:
আরও পড়ুন
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পূর্ব এশিয়ায় অবস্থিত তাইওয়ানের পূর্ব উপকূলের কম জনবহুল অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার এই অঞ্চলে ভূমিকম্পটি ৪.৬ মাত্রায় আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের বৃহত্তর জনপদে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তাছাড়া তাইওয়ানের রাজধানী তাইপে ভূমিকম্প অনুভূত হয়নি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে:
আরও পড়ুন
শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোর্টনি কফি

শাকিব খান বাংলাদেশের টম ক্রুজ: কোর্টনি কফি

গত বছর জো বাইডেনের দেশে বসে ‘রাজকুমার’ শিরোনামের একটি ছবির ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। জানিয়েছিলেন ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক। এ বছরের শেষে এসে জ্বলে উঠেছে ছবিটির ক্যামেরা, লাইট। এরইমধ্যে বাংলাদেশে এসে শুটিং করে ফের যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন কফি। কদিন বাদে শাকিবও যাবেন দেশটিতে। তার আগে সামাজিক মাধ্যমে কফি মন্তব্য করলেন শাকিবকে নিয়ে। শাকিবকে বাংলাদেশের টম ক্রুজ বললেন তিনি। নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তায় কফি বলেন, ‘আমি কোর্টনি কফি। রাজকুমার সিনেমার নায়িকা। যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম বারবার মনে হচ্ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখানে সবকিছু এতো সুন্দর ছিল। আমি:
আরও পড়ুন
সোনার দামে রেকর্ড

সোনার দামে রেকর্ড

পাঁচ দিনের ব্যবধানে বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। শনিবার (২৩ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী,:
আরও পড়ুন
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে গাজা প্রস্তাব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর এ প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও; যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। গত শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের বিরোধীতার কারণে যুদ্ধবিরতি কথাটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এরবদলে শুধুমাত্র মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর প্রস্তাবটি পাস হলেও; এতে যুদ্ধ থামানোর কোনো কথা না বলায়, এর মাধ্যমে গাজায় ইসরায়েলের বর্বর:
আরও পড়ুন
৫ থেকে ৯ জানুয়ারি নিষিদ্ধ প্রচারণা-মিছিল

৫ থেকে ৯ জানুয়ারি নিষিদ্ধ প্রচারণা-মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সব ধরনের প্রচারণা এমনকি মিছিল করার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়।:
আরও পড়ুন
হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য বিভীষিকারই এক নাম। সাদা বলের ক্রিকেটে এখন অবধি দেশটিতে কোনো ম্যাচ জেতা হয়নি। এই রেকর্ড বদলানো যায়নি এবারের নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও। দুটিতেই হেরে গেছে বাংলাদেশ। এখন অবধি কিউইদের মাটিতে টানা ছয়টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শনিবার সকালে এবারের সিরিজের শেষ ম্যাচ হারলে সংখ্যাটা দাঁড়াবে সাতে। সেটি যেন না হয়, তার জন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার নেপিয়ারে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়। ’ সিরিজের শেষ ম্যাচে হারতে চান না শান্ত। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। প্রথমটিতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.