শীর্ষ নিউজ

দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাঁচ জেলার (পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি) নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আসন্ন নির্বাচনে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি বলেন, নির্বাচনে সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না। আমি চাই জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করুক। দলের কেউ সংঘাত করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ এর মতো তারা আবারও অগ্নি-সন্ত্রাস করছে।:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারী

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের সময়সূচি প্রকাশ করা হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। বিস্তারিত আসছে.....
আরও পড়ুন
প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।  চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩-এ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন
আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি

আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : সিইসি

কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও কেন্দ্রে আসবেন। এই বিশ্বাস ও:
আরও পড়ুন
কোপা আমেরিকার আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল

কোপা আমেরিকার আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল

কোপা আমেরিকা শুরুর বাকি আরো ছয় মাস। এর আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল। আসছে আসরে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। হাটুর চোটে বাইরেই থাকতে হচ্ছে এই ফরোয়ার্ডকে। ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান নেইমার। এর দুই সপ্তাহ পর হাটুতে করানো হয় অস্ত্রোপচার। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে নেইমারের সময় লেগে যাবে অনেক। তাই কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কা ছিল। সেটাই সত্যি হল। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে হবে ব্রাজিলকে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন,'আমাদের হাতে বেশিদিন সময় নেই। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায়:
আরও পড়ুন
নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক এ প্রেসিডেন্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ ঐতিহাসিক রায় দেন আদালত। তবে ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে তিনি প্রার্থী হতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও অংশ নিতে পারবেন না। ফলে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীকে হোয়াইট হাউজে প্রবেশের অযোগ্য করা হলো। মূলত:
আরও পড়ুন
অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। “অবৈধ সরকারকে অসহযোগিতার বিকল্প নেই। সাতই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। আপনারা ভোট কেন্দ্র যাবেন না, এটা আপনার অধিকার। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকুন,” বলছিলেন রুহুল কবির রিজভী। একই সাথে সরকারকে ট্যাক্স, খাজনা ও ইউটিলিটি বিল:
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া

বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেনি রাশিয়া

বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া। পশ্চিমা দেশ কী করছে বা কী করতে পারে, তা তুলে ধরছে মস্কো। বিজ্ঞাপন মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।   বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান হওয়ার ঝুঁকি নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সম্প্রতি দেওয়া বক্তব্যের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌ বাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাইন অপারেশনে সহায়তা করেছিলেন। সেটা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি।
আরও পড়ুন
আইপিএলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার

আইপিএলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিতে রেকর্ড ভাঙল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটি অস্ট্রেলিয়ান তারকাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয়। মিচেল স্টার্ককে কিনতে লড়াই করে গুজরাটও। আইপিএলে এতদিনে বেশি দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের তারকা স্যাম কারেন। গত আসরে তাকে ১৮.৫ কোটি রেকর্ড দামে দলে নেয় পাঞ্জাব। তার সেই রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে দলে নেয় হায়দরাবাদ। অস্ট্রেলিয়ান এই তারকা পেসারকে নিয়েও ব্যাপক লড়াই হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। বেঙ্গালুরু হাল ছেড়ে দিলে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ।:
আরও পড়ুন
অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার আবেদনে সময় বাড়ল

অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার আবেদনে সময় বাড়ল

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দিয়ে থাকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে আবেদনের অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান এই আর্থিক অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা বা অভিভাবকদের বাৎসরিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.