শীর্ষ নিউজ

ডিবি অফিস থেকে বেরিয়ে যে অনুরাধ জানালেন অপু

ডিবি অফিস থেকে বেরিয়ে যে অনুরাধ জানালেন অপু

ডিবি অফিসে হাজির হয়ে আলোচনার মাধ্যমে নিজেদের চলমান দ্বন্দ্ব মিটিয়ে নিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও গানবাংলা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও মুছে ফেলার অনুরোধ জানালেন উভয়েই। সম্প্রতি একটি ইস্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন এর সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যমে ও অনলাইনে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করেন। যার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন গানবাংলা টেলিভিশনের ব্যাবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে ১৯:
আরও পড়ুন
গাজায় নিহত সাড়ে ১৯ হাজার

গাজায় নিহত সাড়ে ১৯ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৭০০টিই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের পর থেকে সোমবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহত ১৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ৭ হাজার ৭২৯টি শিশু এবং ৫ হাজার ১৫৩ জন নারী। ইসরায়েলি হামলায় গাজায় আহত হওয়ার সংখ্যা ৫২ হাজার ২৮৬। তাদের মধ্যে শিশু ৮ হাজার ৬৬৩টি এবং নারী ৬ হাজার ৩২৭ জন। এ ছাড়া গাজায় এখনো প্রায় আট হাজার মানুষ নিখোঁজ।
আরও পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭ দলের প্রার্থী ১৫১৩, স্বতন্ত্র ৩৮২

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭ দলের প্রার্থী ১৫১৩, স্বতন্ত্র ৩৮২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের ১৫১৩ জন এবং স্বতন্ত্র থেকে ৩৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ২৬৫ জন, দ্বিতীয় স্থানে আওয়ামী লীগ ২৬৩ জন। সোমবার (১৮ ডিসেম্বর) ইসি সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে ইসির তৈরি প্রাথমিক তালিকা বলছে, এবার মোট এক হাজার ৮৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৫১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছ ৩৮২ জন। ২৭টি নির্বাচনে অংশগ্রহণকারী দলের মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২৯ জন, গণফোরামের ৯:
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-:
আরও পড়ুন
সংসদ নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ

সংসদ নির্বাচন: চলছে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়েই প্রচারণার মাঠে নামছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিচ্ছেন। এদিন সকালে ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য আসনেও প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। মোট ৩০০ আসনেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ হবে। এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট:
আরও পড়ুন
সিনেমায় ফিরলেন শাবনূর, নতুন ছবির নাম ঘোষণা

সিনেমায় ফিরলেন শাবনূর, নতুন ছবির নাম ঘোষণা

ঢালিউড আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবনূর। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততায় নিজেকে না জড়ালেও ভক্তদের ভালোবাসায় বরাবরই সিক্ত হন এ নায়িকা। বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি ঢাকায় এসেছেন এই নায়িকা। রোববার (১৭ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা। জন্মদিন নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাবনূর জানান, সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি করছি। রাত ১২টা বাজতে না বাজতেই ফোনে এসএমএস আসে, অনেকে কথাও বলে। ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা:
আরও পড়ুন
নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের যা মানতে হবে

নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের যা মানতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারের সময় পাচ্ছেন ১৯ দিন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতীক নিয়েই প্রচার শুরু করতে পারেন প্রার্থীরা। প্রচারে যা মানতে হবে প্রার্থীদের পোস্টার রঙিন করা যাবে না। পোস্টারে প্রার্থী ছাড়া দলীয় প্রধানের ফটো ব্যবহার করা যাবে, তবে তা দড়িতে ঝুলিয়ে প্রচার করতে হবে। ৪’শ বর্গফুট এলাকার বেশি বড় কোনো প্যান্ডেল করে প্রচার চালানো যাবে না। কাপড়ের তৈরি ব্যানার করে প্রচার চালানো গেলেও ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে না। জনসাধারণের চলাচলের অসুবিধা হয়, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকবে হবে। সভা করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করে অনুমতি নিতে হবে। এক্ষেত্রে সভার দিন, সময় ও:
আরও পড়ুন
যুব এশিয়া কাপে  চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বড় সংগ্রহ গড়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররাই। পরে বোলাররা দারুণ বোলিং প্রদর্শনীতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ রীতিমতো ধসিয়ে দিলেন। আর তাতে বিশাল জয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ। ২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ছেলেরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে আমিরাতের যুবারা।
আরও পড়ুন
ভোটের মাঠে কারা লড়বে জানা যাবে আজ

ভোটের মাঠে কারা লড়বে জানা যাবে আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা ভোটের মাঠে লড়াই করবেন তা জানা যাবে। আজ রিটার্নিং কর্মকর্তার কাছে অফিস চলাকালীন বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপরই ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে লড়াই করা প্রার্থিদের তা‌লিকা জানা যাবে। বিকেল চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামীকাল সোমবার হবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। কোনও দল তার দলীয় প্রতীক জোটভুক্ত দলের কোনও প্রার্থীর অনুকূলে বরাদ্দ দিতে চাইলেও সেটা এ সময়ের মধ্যে করতে হবে। তফসিল:
আরও পড়ুন
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পৌষের প্রথম দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফে ৩০.৬ ডিগ্রি সে.। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৪ ও কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.