শীর্ষ নিউজ

বিজয় দিবস উদযাপিত, দেশকে এগিয়ে নেওয়ার শপথ

বিজয় দিবস উদযাপিত, দেশকে এগিয়ে নেওয়ার শপথ

পাকিস্তানি জান্তাদের নির্মমতা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় বাংলার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশের মানুষ নতুন করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে। লাল-সবুজের নির্বিঘ্ন অগ্রযাত্রায় সব অপশক্তি সমূলে উৎপাটনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নানা মহল থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প মুক্ত জাতি গঠনে সবাই মিলে কাজ করার আহ্বান এসেছে।  মহান বিজয় দিবস উদযাপনে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্মৃতিসৌধ এলাকা। পুরো জাতি বিনম্র চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে। দিনের প্রথম প্রহরে:
আরও পড়ুন
সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ দফায় দফায় অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি। শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।
আরও পড়ুন
মুর্শিদার সেরা ইনিংসে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মুর্শিদার সেরা ইনিংসে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর আজ উইমেনস চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ২৫০ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা। এটিই নিজেদের ইতিহাস প্রথমবার আড়াই শ রানের সংগ্রহ নিগার সুলতানাদের। ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলে বাংলাদেশ। ফারজানা ৩৫ ও শামীমা ৩৪ রানে আউট হলে অধিনায়ক নিগারকে নিয়ে দলের হাল ধরেন মুর্শিদা খাতুন। তৃতীয় উইকেটে দুই জন যোগ করেন ৮০ রান।  মুর্শিদা ৯ রানের আক্ষেপে পুড়লেও ক্যারিয়ার-সেরা ইনিংসে ৯১:
আরও পড়ুন
কুয়েতের নতুন আমিরের যিনি

কুয়েতের নতুন আমিরের যিনি

কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা যাওয়ার পর নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির নতুন আমির হচ্ছেন শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে। ক্রাউন প্রিন্স মিশাল নতুন আমির হবেন সেটি জানা ছিল। এখন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২০২০ সালে সৎ ভাইয়ের মৃত্যুর পর শেখ নাওয়াফ ক্ষমতার আসন গ্রহণ করেন। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে এই আমিরের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের ইতি ঘটল। জটিল শারিরীক সমস্যার কারণে গত নভেম্বর:
আরও পড়ুন
আপিলের ৬ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

আপিলের ৬ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ছয়দিনে ২৭৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা। ষষ্ঠদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে। নামঞ্জুর হয়েছে ৬২ প্রার্থীর আপিল আবেদন। গতকাল বৃহস্পতিবার পঞ্চমদিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৩ জন, ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছিল। চারটি আবেদন শুনানি পেন্ডিং রাখা হয়েছিল।  একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন। আর বুধবার চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৪ জন। আপিল আবেদন নামঞ্জুর:
আরও পড়ুন
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপে অপ্রতিরোধ্য দল ভারত। গত ৯ আসরে আটবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ভারতকেই সেমিফাইনাল থেকে বিদায় করলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়নদের ৪ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয়ের ভিতটা গড়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররাই। ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে আরিফুল-আহরারের ব্যাটে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে যুবা টাইগাররা। আগামী রোববার দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে আরব আমিরাত। দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে স্বাগতিক আমিরাত।
আরও পড়ুন
জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে: হাছান মাহমুদ

জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি-জামায়াত, যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে গেছে।’ আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে জাতিসংঘের সাম্প্রতিক বিবৃতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এটি একটি ভালো স্টেটমেন্ট। জাতিসংঘের এ স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই। কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা জানেন। বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোটকেন্দ্রে যাতে মানুষ না যায়, সেজন্য তারা:
আরও পড়ুন
আচরণবিধি ভাঙলেন মাহি, নায়িকাকে তলব অনুসন্ধান কমিটির

আচরণবিধি ভাঙলেন মাহি, নায়িকাকে তলব অনুসন্ধান কমিটির

আলোচিত চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপাকে (মাহিয়া মাহি) নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যার (যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদ তাকে তলব করেন। মাহিকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি শিরোনামে খবর প্রকাশিত হয়। এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পারে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল:
আরও পড়ুন
পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৭

পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৭

উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিরা একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের গোলাগুলিতে চার কর্মকর্তা ও তিন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকালে প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সেনা চৌকিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে প্রদেশটির পুলিশ। তিন দিন আগে, একই প্রদেশের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২৩ পাকিস্তানি সেনা নিহত হয়। স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য তিনজন আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই হামলাকারী মারা গেছে। তিনি বলেন, পাশের একটি সেনা চৌকিতে হামলার সময়:
আরও পড়ুন
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.